Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ভূমি সেবার মানোন্নয়নে বাগেরহাটে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:54:51 pm, Saturday, 3 October 2026
  • 131 বার

​নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি সেবার সার্বিক মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে লক্ষ্যে বাগেরহাটে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার এক গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার সকালে খারদ্বার সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি এ. কে. এম. সহিদুল ইসলাম।

​সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি ও সমিতির নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ-সভাপতি শেখ নিয়ামত আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছিব শেখ, সাংস্কৃতিক সম্পাদক তুহিন প্রধান, অর্থ সম্পাদক এইচ. এম. আনিচুর রহমান, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা দিলরুবা আক্তার এবং সদস্য সাগর সেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, ডিজিটাল ভূমি সেবার আধুনিক প্রযুক্তির সুফল যাতে প্রান্তিক জনগণ সহজে পেতে পারে, সে বিষয়ে মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসাথে কীভাবে দ্রুততম সময়ে হয়রানিমুক্ত ও সেবান্ধব পরিবেশ বজায় রেখে ভূমি সেবা প্রদান করা যায়, সে বিষয়ে বিস্তর আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূমি সেবার মানোন্নয়নে বাগেরহাটে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 03:54:51 pm, Saturday, 3 October 2026