বাগেরহাট প্রতিনিধি:ভূয়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারণার মাধ্যমে বাগেরহাটসহ ৬ জেলার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ৬ এর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে র্যাবের একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে।
গ্রেফকারকৃতরা হলেন, প্রতারক চক্রের মূলহোতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০), একই জেলার চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২) ও ঝালকাঠি জেলা সদরের মো. হারুন হাওলাদার (৬২)। এই তিন প্রতারকের নামে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় প্রতারণার মামলা ও একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
র্যাব জানায়, প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকির আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ ও আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের নিকট হতে কয়লা বিক্রির কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি প্রতারক চক্র র্দীঘদিন যাবৎ শতাধিক মোবাইল সীমকার্ড ব্যবহার ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে প্রতারনা করছে। এই অবস্থায় প্রতারক চক্রটিকে গ্রেফতারের র্যাব ছায়া তদন্ত শুরু করে। মোবইল ট্রাক করে মঙ্গলবার দিবাগত রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে ৬ জেলায় কোটিকোটি টাকা প্রতারণা, প্রতারক চক্রের প্রধানসহ গ্রেফতার ৩
-
Md.Liton - আপডেট টাইম : 07:20:07 pm, Wednesday, 1 March 2023
- 111 বার
জনপ্রিয় সংবাদ












