Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:02:00 pm, Sunday, 19 March 2023
  • 219 বার

আমার ডেস্ক:ফুটবল খেলতে এসে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ও ছাউনি ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। রোববার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে টঙ্গীবাড়ির সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় উৎসুক জনতার চাপে মঞ্চ ও ছাউনি ভেঙে পড়ে যান অতিথিরা। তবে এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ রিপোর্টার ইউনিটির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে খেলা ড্র হয়। পরে খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় হঠাৎ করে মঞ্চ ও ছাউনি ভেঙে পড়ে যান তিনি।

সম্প্রতি সাকিব আল হাসানকে নিয়ে বক্তব্য দিয়ে আলোচনা আসেন ব্যারিস্টার সুমন। এক ভিডিওতে তিনি দাবি করেছেন, সাকিব আল হাসান, আমাদের একজন নামি ক্রিকেটার। যার জন্য আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। যারা সেলিব্রেটি আছি, তাদেরকে যে-কেউ দাওয়াত দিলে যেতেই পারেন। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না।

এ ব্যাপারে মুন্সীগঞ্জের রিপোর্টার্স ইউনিটির খেলোয়াড় কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, মঞ্চ‌ না, মঞ্চের উপরে যে ছাউনি তৈরি করা হয়েছিল সেটা ভেঙে গেছে। তিনি বলেন, আমরা আজ ৪০ মিনিট ফুটবল খেলেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

আপডেট টাইম : 08:02:00 pm, Sunday, 19 March 2023