Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
পূজা মন্ডপে দেশ-বিদেশী দর্শনার্থীদের ভীড়

মহা ভারতের উপাক্ষান শিকদার বাড়ীতে ৫০১টি প্রতিমা নিয়ে দূর্গাপূজা

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:20:56 pm, Saturday, 21 October 2023
  • 252 বার

রতন হোসাইন,বাগেরহাট:মহা ভারতের উপাক্ষান জেলা সদরের হাকিমপুর শিকদার বাড়ি বিগত তিন বছর পর এবারও ৫০১টি প্রতিমা নিয়ে শারদীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে দেশের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে। মহা ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পূজারম্ভের আনুষ্ঠানিকতা শুরুর হয়েছে। দেশ-বিদেশের হাজার হাজার ধর্মানুরাগী ভক্ত বৃন্দের ভীড় জমেছে শিকদারবাড়ীর এই মন্ডপে। আসচ্ছেন শিল্পি অভিনেতা সহ অনেক রাজনৈতিক ব্যাক্তিত্বরা।
সরোজমিনে ওই পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়ীতে দূর্গা পূজার আয়োজন করায় বাগেরহাট জেলাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শিকদার বাড়ীতে দূর্গা পুজার অবিচ্ছেদ্য প্রতিমাগুলোর সাথে বাড়তি প্রতিমা স্থাপন করে ফুটিয়ে তুলেছে মহা ভারতের বাস্তব চিত্র। রয়েছে ৬৫ ফুট কুম্ভ কর্ণসহ বিভিন্ন সময়ে অবতির্ণ হওয়া নানা দেব-দেবীদের প্রতিমা। রয়েছে চোখ ধাদানো আলোকসজ্জাও। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর সময়ের সাথে সাথে এ মন্ডপে দেশি-বিদেশী দর্শনার্থীদের উপছে পড়া ভীড় দেখা যাচ্ছে। ইতি মধ্যে চিত্র নায়ক রিয়াজ এসে ঘুরে গেছেন শিকদার বাড়ী পূজা মন্ডপ। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তি রাষ্ট্র ভারতের কলকাতা থেকেও আসছেন অনেকে।
খুলনা থেকে শিকদার বাড়ী ঘুরতে আসা সুমিতা দাস বলেন, এবারই প্রথম শিকদার বাড়ীতে আসা। অনেক নাম শুনেছি শিকদার বাড়ীর। তাই পরিবারের সকলের সাথে চলে এলাম। খুবই ভালো লাগলো।
সাতক্ষীরা থেকে ঘুরতে আসা তমা বিশ্বাস বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি শিকদার বাড়ীর কথা। এখানে এসে অবাক হয়েছি। এত প্রতিমা নিয়ে দেশের কোথাও দূর্গাপূজার আয়োজন করা হয় কি না আমার জানা নেই। তবে সত্যি অসাধারন দেখে মুগ্ধ হয়েছি।
ভারতের কলকাতা থেকে ঘুরতে আসা অমিত সাহা বলেন, দীর্ঘদিন ধরে হাকিমপুর শিকদার বাড়ীর পূজা মন্ডপের কথা শুনে আসছি। কিন্তু আসা হয়নি। তাই এবার পূজার ছুটিতে পরিবারের সকলকে নিয়ে শিকদার বাড়ী ঘুরতে আসলাম। দুর্গাপূজার মূল প্রতিমার পাশাপাশি এখানকার অন্য যে প্রতিমা গুলো রয়েছে সেগুলো প্রতিটি মহাভারত এবং হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর কথা স্মরণ করিয়ে দেয়। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে আমার আত্মীয়-স্বজন রয়েছে, ইচ্ছা আছে আরো কয়েকদিন বাংলাদেশ দেখার।
শিকদার বাড়ীর পূজা মন্ডপের আয়োজক ব্যবসায়ী লিটন শিকদার বলেন, আমাদের বাড়ীতে সর্বশেষ ২০১৯ সালে ৮শ ১টি প্রতিমা নিয়ে দূর্গাপূজার আয়োজন করা হয়েছিলো। পরবর্তীতে করোনা কালীন সময়ে আমরা শুধুমাত্র দুর্গাপূজার আনুষ্ঠানিকতা করেছি। যেটাকে ঘট পূজা বলা হয়। করোনা মহামারি থেমে যাওয়ায় নতুন করে ৫শ ১টি প্রতিমা নিয়ে এ বছর দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটেছে এখানে। এছাড়া চিত্র-বিনোদন জগতের অনেক নায়ক এবং নায়িকার আগমন ঘটবে আমাদের এই পূজা মন্ডপে। আশা করছি সবাই আনন্দের সাথে শিকদার বাড়ীর পূজা মন্ডপ উপভোগ করবেন।
মহা ভারতের উপাক্ষান শিকদার বাড়ীতে ৫০১টি প্রতিমা নিয়ে দূর্গাপূজা

শিকদার বাড়ীর পূজা মন্ডপ ঘুরতে এসে চিত্রনায়ক রিয়াজ বলেন, আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এ কারণে বন্ধু লিটন শিকদারের আমন্ত্রণে সাড়া দিয়ে শিকদার বাড়ীতে ছুটে এসেছি। আমি সুস্থ থাকলে আগামীতেও শিকদার বাড়ীতে ঘুরতে আসবো। সকলকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, শিকদার বাড়ীর পূজা মন্ডপকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে পুলিশ, আনসার ও ভলেন্টিয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি হিন্দু সম্প্রদায়ের লোকজন আনন্দের সাথে শারদীয় দুর্গাপূজা উপভোগ করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পূজা মন্ডপে দেশ-বিদেশী দর্শনার্থীদের ভীড়

মহা ভারতের উপাক্ষান শিকদার বাড়ীতে ৫০১টি প্রতিমা নিয়ে দূর্গাপূজা

আপডেট টাইম : 11:20:56 pm, Saturday, 21 October 2023