নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:কেউ হাত তুলে মোনাজাত করছেন, কেউ বাবা-মাকে জড়িয়ে ধরে কান্না করছেন, কেউ কেউ বাবা-মায়ের পায়ে হাত দিয়ে সালাম করছেন । কেউ কেউ চোখের পানি ঢাকতে নিজেকে আড়াল করছেন সবার থেকে। সেই সাথে হ্যান্ড মাইকে দেওয়া একের পর এক নির্দেশনা পালন করছেন ১৮ থেকে ২০ বছর বয়সী অর্ধশতাধিক তরুণ তরুনী। দীর্ঘ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করলে এই আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।
নিয়োগ প্রত্যাশী ও অভিভাবকদের সম্মুখে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এই ফলাফল ঘোষণা করেন। একে একে প্রাথমিক ভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত ৪৮ জন ছেলে ও ৮জন মেয়ে মোট ৫৬ জনের নাম ঘোষণা করেন তিনি। ঘুষ সুপারিশ ও হয়রানি ছাড়া মাত্র ১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গিকার করেন নতুন চাকুরী প্রাপ্তরা।
নতুন চাকুরী পাওয়া মোহাম্মদ হাসান শৈকত বলেন, শুনেছি সরকারি চাকুরীর জন্য অনেক টাকা পয়সা লাগে। অনলাইনে ১২০ টাকা ফী দিয়ে আবেদন করেছিলাম, আর কোন টাকা লাগেনি। কাউকে দিয়ে সুপারিশও করাতে হয়নি।
সম্মিলিত মেধা তালিকায় প্রথম হওয়া চিতলমারী উপজেলা সদরের বাসিন্দা জুই আক্তার বলেন, ভাল লেখাপড়া করলে যে চাকুরী পাওয়া যায় তার প্রমান পেলাম। আমার কাছে মনে হয়েছে অনেক স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এভাবে চললে মেধাবীরা আসতে পারবে সরকারি চাকুরীতে।শুধু জুই আর শৈকত না, চাকুরী প্রাপ্ত প্রত্যেক তরুণ-তরুণীর অভিব্যক্তি একই রকম।
অন্যদিকে চাকুরী প্রাপ্তিতে বিভিন্ন কোটাকে তেলে মাথায় তেল দেওয়ার পদ্ধতি দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক নতুন চাকুরী পাওয়া এক তরুণ বলেন, কঠিন প্রতিযোগিতাপূর্ণ নানাধাপ ও পরীক্ষায় পাশ করে আমরা মৌখিক পরীক্ষা পর্যন্ত পৌছাই। কিন্তু পোশ্য কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, আনছার ভিডিবি কোঠাসহ নানা কারণে অনেক কম মেধাবীর চাকুরী হয়ে যাচ্ছে। আসল মেধাবীরা বাদ পড়ে যাচ্ছেন। এখনই সকল চাকুরীর ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা প্রয়োজন। না হলে চাকুরীজীবীর সন্তান চাকুরীজীবী হব, আর কৃষকের মেধাবী ছেলে-মেয়ে বেকার থাকবে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, আমরা খুবই স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোন প্রকার অসাধুপায় অবলম্বনের কোন সুযোগ দেওয়া হয়নি কাউকে। কোন রাজনৈতিক সুপারিশ বা চাপ ছিল না। মেধাবী এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন তরুণ-তরুনীদের আমরা চাকুরী দিয়েছি। আশাকরি নতুন নিয়োগ প্রাপ্তরা পুলিশ বিভাগ ও দেশের সম্মান বৃদ্ধি করবে।
এবারের নিয়োগ পরীক্ষায় বাগেরহাট জেলার ৫৬টি পদের বিপরীতে এসএসসি পাশ ৪ হাজারের অধিক তরুণ-তরুনী অনলাইনে আবেদন করেছিল। বয়স, ফলাফল ও সঠিকভাবে আবেদন না করায় স্বয়ংক্রীয়ভাবে ২ হাজারের বেশি তরুণ তরুণীর আবেদন বাতিল হয়ে যায়। ১ হাজার ৯৩৫ শারীরিক মাপ ও শারীরিক কসরতের সুযোগ পান। এদের মধ্যে ৫৩৫ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। লিখিত পরীক্ষায় পাশ করেন মাত্র ১২১জন। এদের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ৫৬ জনকে চুড়ান্তভাবে ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকুরী, বাগেরহাটে ৫৬ জনের নিয়োগ
-
Md.Liton - আপডেট টাইম : 06:19:27 pm, Friday, 24 February 2023
- 149 বার
জনপ্রিয় সংবাদ












