Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মামলা জটিলতায় মোংলা বন্দরে আটকা কয়লা বোঝাই দুইটি জাহাজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:45:25 am, Thursday, 9 February 2023
  • 95 বার

আমার ডেক্স:আদালতে মামলা জটিলতায় বাগেরহাটের মোংলা বন্দরে আটকে আছে পানামা পতাকাবাহী ২টি কয়লা বোঝাই জাহাজ। আদালতের নির্দেশনার কারণে জাহাজ দুটিকে বন্দর ত্যাগ করার অনুমতি প্রদান করছেন না কর্তৃপক্ষ। ‘এমভি সানবাল্ক’ ও ‘এমভি ইউনিভার্সি প্রোসটার্টি’ নামের জাহাজ দুটিতে ৫১ হাজার ২৪৩ মেট্রিক টন কয়লা রয়েছে। জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান এই কয়লা আমদানি করেছেন।আদালতে মামলার বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহাজগুলো বন্দরে থাকবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিদেশী জাহাজে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের মালিক আনিসুর রহমান বলেন, ‘জাহাজ মালিক এবং জাহাজ ভাড়াকারী কোম্পানির মধ্যে দ্বন্দের কারণে আমদানি করা কয়লা নির্ধারিত সময়ে মোংলা বন্দরে আসেনি। এ ছাড়া জাহাজে থাকা কয়লার গুণগত মান নষ্ট রয়েছে। এই কয়লার বাজারমূল্য হ্রাস পেয়েছে। যার ফলে আমাদের প্রতিষ্ঠান আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমরা ক্ষতিপূরণ চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছি। আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ‘এমভি সানবাল্ক’ নামের জাহাজটি ২৭ হাজার ২৪৩ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৭ জানুয়ারি মোংলাবন্দরের হারবাড়িয়ায় নোঙ্গর করে আছে। পরবর্তীতে কয়লাগুলো পুরোপুরি খালাস করা হয়েছে। ‘এমভি ইউনিভার্সি প্রোসটার্টি’ নামের জাহাজটি ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ২৫ জানুয়ারি বন্দরে ভিড়লেও মামলা জটিলতায় খালাস শুরু হয়নি।

বিদেশি জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কসমসের খুলনার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, ‘এমভি সানবাল্ক’ জাহাজে আসা ২৭ হাজার ২৪৩ মেট্রিকটন কয়লা পুরোপুরি খালাস করা হয়েছে। কিন্তু মামলার কারণে ‘এমভি ইউনিভার্সি প্রোসটার্টি’ জাহাজে থাকা কয়লার খালাস প্রক্রিয়াই শুরু হয়নি।

তিনি আরো বলেন, গত ৪ ডিসেম্বর ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে এই কয়লা বোঝাই করতে জাহাজ দুটি সেখানে যায়। কিন্তু এর মধ্যে জাহাজ মালিক ও জাহাজ ভাড়াকারী কোম্পানির (চার্টারার) মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দের কারণে নির্দিষ্ট সময়ের প্রায় দেড় মাস পরে ওই বন্দর থেকে কয়লা বোঝাই করে জাহাজগুলো মোংলা বন্দরে আসে। এতে কয়লা আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ সাংবাদিকদের বলেন, জাহাজ দুটির ব্যাপারে গেলো ৬ ফেব্রুয়ারি আদালতের একটি নির্দেশনা আসে। আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী জাহাজ দুটিকে বন্দরে অবস্থান করতে বলেছি। তাদেরকে বন্দর ত্যাগের অনুমতি প্রদান করা হয়নি। আদালতের পক্ষ থেকে নির্দেশনা পেলে আমরা জাহাজ দুটিকে বন্দর ত্যাগের অনুমতি প্রদান করবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মামলা জটিলতায় মোংলা বন্দরে আটকা কয়লা বোঝাই দুইটি জাহাজ

আপডেট টাইম : 12:45:25 am, Thursday, 9 February 2023