Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মাল্টিমিডিয়া প্রজেক্টরের বড় পর্দায় বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে বাগেরহাট রেড ক্রিসেন্ট

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:51:39 pm, Thursday, 11 June 2026
  • 159 বার

​বাগেরহাট প্রতিনিধি:বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর রোমাঞ্চ এবার বাগেরহাটবাসী উপভোগ করতে পারবেন উৎসবমুখর পরিবেশে, বিশাল পর্দায়। ফুটবলপ্রেমীদের এই আনন্দ ও উন্মাদনাকে দ্বিগুণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিট।
​বাগেরহাটের প্রাণকেন্দ্র ‘স্বাধীনতা উদ্যান’-এ ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
​আয়োজকরা জানান, খেলা দেখতে আসা দর্শকদের আরামদায়কভাবে উপভোগের জন্য ভেন্যুতে পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। যেন ফুটবলপ্রেমীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে খেলা দেখতে পারেন।

​বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল বলেন, “ফুটবল বিশ্বকাপ মানেই এক অন্যরকম আবেগ। সবাই মিলে একসাথে খেলা দেখার আনন্দই আলাদা। আমরা চেষ্টা করেছি বাগেরহাটের আপামর জনসাধারণ, বিশেষ করে যুবসমাজ যেন সুন্দর ও নিরাপদ পরিবেশে পরিবারের সদস্য, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে খেলা উপভোগ করতে পারেন।”
​আয়োজকদের পক্ষ থেকে জেলার সকল ফুটবলপ্রেমীকে পরিবার ও বন্ধুদের নিয়ে স্বাধীনতা উদ্যানে এসে যৌথভাবে বিশ্বকাপের এই বৈশ্বিক উৎসব ও রোমাঞ্চ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মাল্টিমিডিয়া প্রজেক্টরের বড় পর্দায় বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে বাগেরহাট রেড ক্রিসেন্ট

আপডেট টাইম : 07:51:39 pm, Thursday, 11 June 2026