Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মুজিবনগর দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:36:54 pm, Sunday, 17 April 2022
  • 129 বার

বাগেরহাট প্রতিনিধি
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট জেলা রেজিষ্ট্রার মনিরুল ইসলাম, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফা খানম, বাগেরহাট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, দেশকে ভাল বাসতে হলে দেশের অতীত ইতিহাস জানতে হবে। ১৭ এপ্রিল, ১৯৭১ সালের এই দিনে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ সরকারের প্রধান ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে মেহেরপুর জেলা) যে জায়গাটিতে শপথ গ্রহণ করা হয়, তার পূর্বনাম ছিল বৈদ্যনাথতলা। শপথ অনুষ্ঠানের দিন থেকে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। এসব ইতিহাস জানতে হবে আমাদের। যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের কথা ভুলে গেলে চলবে না। তাই সবাইকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার জন্য পড়াশুনা করার আহবান জানান বক্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মুজিবনগর দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

আপডেট টাইম : 05:36:54 pm, Sunday, 17 April 2022