Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মেট্রোরেলের শেষ চালান নিয়ে মোংলাবন্দরে ‘এমভি ভেনাস ট্রাম্প’

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:11:21 pm, Monday, 13 March 2023
  • 132 বার

বাগেরহাট প্রতিনিধি:মেট্রোরেলের যন্ত্রপাতি ও নির্মাণ মালামালের শেষ চালান নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। এ জাহাজে চারটি রেলওয়ে কোচ ও দুটি ইঞ্জিন রয়েছে।মেট্রোরেলের মালামাল নিয়ে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি রবিবার সন্ধ্যা নাগাদ মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। এমভি ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ম্যানেজার ওয়াহিদুজ্জামান সোমবার (১৩ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের চারটি রেলওয়ে কোচ ও দুটি ইঞ্জিন নিয়ে এমভি ভেনাস ট্রাম্প মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।জাহাজটিতে কোচ ও ইঞ্জিনসহ ৭৮ প্যাকেজের ৩৫৬ দশমিক ৮৬১ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি রয়েছে। জাহাজ থেকে এ সব পণ্য খালাসের পরপরই নদী পথে লাইটার জাহাজে করে এ সব মালামাল পাঠানো হবে ঢাকায়। যা উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে রাখা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপটেন শাহিন মজিদ জানান, এ পর্যন্ত জাপান থেকে ১৫টি জাহাজে করে মেট্রোরেলের ২৪টি সেটে ১৪৪টি কোচ ও দুটি ইঞ্জিন এসেছে মোংলা বন্দরে। মোট ১৪৪টি কোচ-ইঞ্জিনের মধ্যে কোচ ৯৬টি আর ইঞ্জিন হলো ৪৮টি।

তিনি আরো বলেন, মেট্রোরেলের প্রথম চালান আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিলো ছয়টি রেলওয়ে কোচ। আজ চারটি রেলওয়ে কোচ ও দুটি ইঞ্জিন আসার মধ্য দিয়ে শেষ হলো মেট্রোরেলের শেষ চালানের পণ্যের আমদানি। মেট্রোরেলের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মেট্রোরেলের শেষ চালান নিয়ে মোংলাবন্দরে ‘এমভি ভেনাস ট্রাম্প’

আপডেট টাইম : 07:11:21 pm, Monday, 13 March 2023