Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মেয়র আতিকের কলা গাছ থেরাপি শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:51:25 pm, Wednesday, 4 January 2023
  • 154 বার

আমার ডেক্স:পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আজ থেকে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের অংশ হিসেবে গুলশান ২ এর একটি বাসার সামনের ড্রেনে কলা গাছ ঢুকিয়ে কার্যক্রম শুরু করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।বুধবার (৪ জানুয়ারি) বেলা পৌনে ১২ টার দিকে গুলশান ২ এর ১১২ নম্বর রোডের একটি বাসার ড্রেনে মেয়রের নির্দেশে কলাগাছ ঢুকিয়ে দেওয়া হয়। পরে আরও বেশ কিছু বাসা-বাড়ির ড্রেনের লাইনে একই পদ্ধতি অবলম্বন করা হয়।

এসময় মেয়র বলেন, পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আজ থেকে আমরা এই অভিযান শুরু করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা এই তালিকা প্রণয়ন করে ফেলেছি। সব বাসা-বাড়িতে আমরা অভিযান পরিচালনা করবো, যেখানে কেউ বিন্দুমাত্র ছাড় পাবেন না।

তিনি আরও বলেন, কোনোভাবেই ব্ল্যাক ওয়াটার সিটি করপোরেশনের ড্রেনে, খালে, লেকে ঢুকতে পারবে না। অনেক আগে থেকেই এ বিষয়ে তাদের জানিয়ে আসছি, সচেতন করে আসছি। গণবিজ্ঞপ্তিও দিয়েছি, কিন্তু তারা কথা শুনেননি। তাই আজ থেকে এই অভিযান শুরু করলাম। বাসার সামনে গিয়ে ড্রেনগুলো আমরা কলাগাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মেয়র আতিকের কলা গাছ থেরাপি শুরু

আপডেট টাইম : 06:51:25 pm, Wednesday, 4 January 2023