Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:28:49 pm, Tuesday, 8 November 2022
  • 158 বার

মোংলা প্রতিনিধি:মোংলায় নিজঘর হতে তানজু আক্তার (১৪) নামে এক কিশোরির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত তানজু চিলা ইউনিয়নের জয়মনি ঠোটা এলাকার হযরত আলীর মেয়ে।

নিহতের মামা শাহাদাত জানান, মঙ্গলবার ৮ নভেম্বর একটি বিয়ে বাড়ি থেকে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়িতে আসে তানজু। বাড়িতে আসার পর তাদের প্রতিবেশি শুক্কুরের স্ত্রী পপির সাথে কথাকাটি হয় তানজুর। কথা কাটাকাটির একপর্যায়ে শুক্কুরের বোন তহমিনা এসে তানজুর গায়ে হাত তোলে এবং গালিগালাজ করেন। এর কিছুক্ষণ পরে বাড়ির লোক জন এসে তানজুকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তানজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিতু বলেন, ভিকটিমের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমি নিজেই হাসপাতালে এবং ভিকটিমের বাড়িতে গিয়েছি। ময়না তদন্ত সাপেক্ষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : 06:28:49 pm, Tuesday, 8 November 2022