Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৬

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:03:53 pm, Wednesday, 6 April 2022
  • 134 বার
মোংলা প্রতিনিধি: মোংলায় একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা এলাকার ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের হামলা, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ, এলাকাবাসী, ও নিহতের পরিবার জানায়, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একটি চিংড়ি ঘের নিয়ে বিরোধ চলে আসছিলো স্থানীয় ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের সাথে একই এলাকার মোতাহার সরদার (৪২), শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখের। এনিয়ে এর আগেও কয়েকবার মেম্বর আব্দুল্লাহ গংদের হামলার শিকার হন মোতাহাররা।
সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই ঘেরটি দখল নিতে এসে আব্দুল্লাহ গং ওই ঘেরে থাকা মোতাহার সরদারসহ তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী মেম্বর আব্দুল্লাহ শেখ, দিদার শেখ, সরোয়ার শেখ আব্দুল্লাহ হাওলাদার, অহিদ হাওলাদার ও হালিম হাওলাদারসহ প্রায় অর্ধশত লোক লাঠিসোটা, রড, রামদা ও ছুরি দিয়ে কুপিয়ে মোতাহার সরদার, শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখকে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেয়ার পর সেখানে রাত ১০টার দিকে মৃত্যু হয় মোতাহার সরদারের (৪২)। তিনি স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে। এছাড়া খুলনায় চিকিৎসাধীন রয়েছেন বাকীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, বিবদমান একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ মেম্বর গংদের হামলায় মোতাহার সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে, আমরা ইতিমধ্যে কয়েকজনকে আটকও করেছি। আটকদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজও চলছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৬

আপডেট টাইম : 01:03:53 pm, Wednesday, 6 April 2022