Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলায় ট্রলার ডুবে নারীর মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:48:07 pm, Thursday, 14 April 2022
  • 143 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের মোংলায় ট্রলার ডুবে পারভিন বেগম (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে মোংলা উপজেলার সিন্দুরতলা এলাকার পশুর নদীতে ট্রলার ডুবে এ ঘটনা ঘটে। এসময় নিহতের স্বামী ও ছেলে গুরুত্বর আহত হয়েছেন। নিহত পারভীন বেগম মোংলা উপজেলার সিন্দুরতলা এলাকার লিয়াকত শেখের স্ত্রী।
নিহতের স্বামী লিয়াকত শেখ বলেন, মোংলা পৌর শহর থেকে গাছ চেরাই করে স্ত্রী ও সন্তানকে নিয়ে ট্রলারে করে বাড়ীতে ফিরছিলাম। পশুর নদীর সুন্দরতলা নামক স্থানে পৌছালে প্রচন্ড ঢেউয়ে আমাদের ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারের মাঝি ও লিয়াকত ছিটকে নদীর মধ্যে পরে যায়। ট্রলারের ছাউনির মধ্যে থাকা আমার স্ত্রী পারভীন বেগম ও আড়াই বছর বয়সী ছেলে রবিউল ট্রলারের নিচে আটকে পরেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমার স্ত্রী পারভিন বেগম মারা যান। তবে আল্লাহ আমার ছেলেটিকে বাঁচিয়ে রেখেছে। এখন কি হবে তার এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই বাবা।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম বলেন, ট্রলার উল্টে আহত হওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলায় ট্রলার ডুবে নারীর মৃত্যু

আপডেট টাইম : 07:48:07 pm, Thursday, 14 April 2022