Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলায় নঙ্গর ছিড়ে দুই জাহাজের সংঘর্ষে বাংলাদেশী জাহাজের ক্ষতি

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:08:53 pm, Wednesday, 6 April 2022
  • 170 বার
মোংলা প্রতিনিধি: মোংলা বন্দরে অবস্থানরত পণ্য বোঝাই দুইটি বানিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হারবাড়িয়া ৮নং এ্যাংকারেজ বয়া এলাকায় নঙ্গর ছিড়ে একটি অন্যটির সাথে সংঘর্ষ হয়। তবে কোন হতাহতের ঘটনা না ঘটলেও দুই জাহাজের সংঘর্ষে বাংলাদেশী এমভি ফাতেমা জাহান জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে।

বন্দর সুত্র জানায়, বিদেশ থেকে পাথর বোঝাই করে ৪ এপ্রিল মোংলা বন্দরের হারবাড়িয়া ৮নং বয়ায় নঙ্গর করে বাংলাদেশী জাহাজ এমভি ফাতেমা জাহাজন। একই এলাকার ৭নং এ্যাংকারেজ বয়ায় নঙ্গর করে সিমেন্ট তৈরীর কাচামাল (ফ্লাইয়াস) বোঝাই পানামা পতাকাবাহী বিদেশী জাহাজ এমভি গ্রেট রয়েল। মঙ্গলবার দুপুরের জোয়ারে সময় গ্রেট রয়েল জাহাজটি নঙ্গর ছিড়ে ফাতেমা জাহানের সাথে সংঘর্ষ হয়। এসময় বিকট শব্দে জাহাজে থাকা শ্রমিক-কর্মচারীরা দিগ-বিদিক ছুটা ছুটি করতে তাকে। তবে জাহাজে অবস্থান করা লোকজনের তেমন ক্ষতি না হলেও বাংলাদেশী জাহাজ এমভি ফাতেমা জাহানের সামনের অংশ ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। পরে বন্দরের উদ্ধারকারী জাহাজের সহায়তায় ফ্লাইয়াস বোঝাই জাহাজটিকে সড়িয়ে নেয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, বিদেশী জাহাজ এমভি গ্রেট রয়েল জোয়ারে ঘুড়ে যাওয়ার সময় নঙ্গর উঠে গেলে পাশে নঙ্গর করা বাংলাদেশী জাহাজ এমভি ফাতেমা জাহাজনের সাথে সংঘর্ষ হয়। তবে তেমন কোন ক্ষতি হয়নি। ফাতেমা জাহানের রেলিং কিছুটা নষ্ট হয়েছে। খবর পেয়ে বন্দরের উদ্ধারকারী জাহাজ গিয়ে দ্রুত ফ্লাইয়াস বোঝাই জাহাজটিকে সরিয়ে নেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলায় নঙ্গর ছিড়ে দুই জাহাজের সংঘর্ষে বাংলাদেশী জাহাজের ক্ষতি

আপডেট টাইম : 09:08:53 pm, Wednesday, 6 April 2022