মোংলা প্রতিনিধি:মোংলায় আ’লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমানের বিরুদ্ধে হামলা-মারধর সহ ক্রয়কৃত দখলীয় সম্পত্তি দখলের অভিযোগ করেছে এক অসহায় নারী। সোমবার (১৮ জুলাই) দুপুরে মোংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরতলীর কুমারখালী এলাকার বাসিন্দা গৃহবধু মোসাঃ নুর নাহার বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বামী ও সন্তানের কষ্টে উপর্জীত অর্থে মাছমারা এলাকায় আরাজী মাকড়ঢোন মৌজায় ১৯৯৯ সালে ৩০ শতক জমি ক্রয় করে বিগত প্রায় ২৩ বছর যাবৎ ভোগদখল ও শান্তিপূর্নভাবে বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান তার ক্ষমতাধর ছেলেরা সহ আরো ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র-সশন্ত্র নিয়ে আমার ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে। এ সময় তারা উক্ত জমির উপর নির্মিত একটি কাঠের ঘর, ঘেরাবেড়া ওই সকল দখলদাররা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র-সশস্ত্র দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ খবর পেয়ে স্বামী-পূত্র নিয়ে ঘটনাস্থলে পৌছালে দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে আমাদের শারিরীক ভাবে মারধর সহ জীবননাশের হুমকি দেয়।
এ সংবাদ সম্মেলেনে ওই গৃহবধু আরে অভিযোগ করে বলেন, আমি ও আমার স্বামী সন্তানদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার ভোগদখলীয় জমিতে জোর পুর্বক নেট ও বাঁশ দিয়ে ঘেরা বেড়া দিয়ে যাতায়াত পথ বন্ধ করে দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে ঘটনাস্থল থেকে রক্ষা পেয়ে প্রাণ ভয়ে পালিয়ে আসতে বাধ্য হই। পরে ন্যায় বিচারের আশায় এ ঘটনা স্থানীয় থানা পুলিশ সহ জনপ্রতিনিধিদের অবগত করি। কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহ হয়নি। ভুমি দস্যু খ্যাত দখলদার এ গ্রুপটির বিরুদ্ধে অণ্যের জমি দখল সহ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। এ বিষয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের উপরি মহলের সু-দৃস্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন ওই গৃহবধু। এ সংবাদ সম্মেলনে তার স্বামী মোঃ হায়দার তালুকদার ও পূত্র মারুফ তালুকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ দিকে হামলা ও জমি দখলের বিষয় অস্বীকার করে সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান বলেন, তাদের জমি কোথায় সে বিষয় জানা নাই তবে আমার ওখানে ক্রয়কৃত সম্পত্তি রয়েছে। সে জমি ক্রয়ের সময় থেকেই ভোগদখল করে আসছে। বৈধ সকল কাগজ পত্র আমাদের রয়েছে, ঘেরা বেড়া ভেঙ্গে যাওয়ায় সেখানে তিনি নতুন করে ঘেরাবেড়া দেয়া হয়েছে বলে জানায় তিনি।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
মোংলায় প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 06:40:32 pm, Tuesday, 19 July 2022
- 128 বার
জনপ্রিয় সংবাদ












