Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলায় মে দিবস পালন

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:26:57 pm, Monday, 1 May 2023
  • 260 বার

মোংলা প্রতিনিধি:মোংলায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে বের হওয়া র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাতীয় শ্রমিক লীগের মোংলা বন্দর আঞ্চলিক শাখা, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ, মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ, মোংলা পোর্ট পৌরসভা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ও মোংলা ওয়ার্কশপ ইউনিয়নের শ্রমিক-কর্মচারী এবং নেতৃবৃন্দরা অংশ নেন। পরে শ্রমিক-কর্মচারী সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মে দিবসের আলোচনা সভা। মোংলা শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ চাঁদ মোহাম্মদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সেন্টু সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মোংলা বন্দরের সকল শ্রেণী পেশার শ্রমিক-কর্মচারীদের কল্যাণে দীর্ঘদিন ধরে পাশে থেকে কাজ করে আসছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সাংসদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তাদের প্রচেষ্টায় মোংলা বন্দরের শ্রমিকেরা গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমের টাকা নিয়ে অবসরে যেতে পেরেছেন। এছাড়া মজুরী বৃদ্ধিসহ নানা সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কেসিসি মেয়র ও উপমন্ত্রী এই দুইজন সার্বক্ষনিক আমাদের শ্রমিক-কর্মচারীদের পাশে রয়েছেন। বক্তব্যে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে শ্রমজীবি অসহায় ও জনমানুষের আশ্রয় স্থল ও শ্রমজীবি মানুষের নেতা আখ্যা দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমিক নেতৃবৃন্দসহ উপস্থিত সকলে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলায় মে দিবস পালন

আপডেট টাইম : 07:26:57 pm, Monday, 1 May 2023