Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলায় লবন পানি শোধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:30:03 am, Tuesday, 11 October 2022
  • 182 বার

মোংলা প্রতিনিধি:খুলনার উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সুপেয় খাবার পানি সরবরাহের জন্যে মোংলায় লবনাক্ত পানি শোধন (রিভার্স অসমোসিস) পদ্ধতির দুটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৮ অক্টোবর শনিবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বটতলা পুকুরপাড়ে শোষনাগার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। এর আগে সকাল ১১ টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কামারডাঙ্গা এলাকায় আরও একটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল।

মোংলাসহ উপকূলীয় অঞ্চলের এ জনপদে যুগ যুগ ধরে সুপেয় খাবার পানির তীব্র সংকট চলে আসছে। তাই পিকেএসএফ- এর পক্ষ থেকে শনিবার মোংলায় আপাতত দুটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। প্রয়োজন অনুসারে এলাকার বিভিন্ন স্থানে আরও অন্তত ১৩ টির বেশি এরকম প্লান্ট বসানো হবে বলে পিকেএসএফ – এর ব্যবস্থাপনা পরিচালক ড.নমিতা হালদার বলেন।

প্রকল্পের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও তিনি জানান। প্রকল্পগুলো চালু হলে এ অঞ্চলের সুবিধা বঞ্চিত কয়েকলাখ মানুষের খাবার পানির দীর্ঘ সংকটের অবসান ঘটবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলায় লবন পানি শোধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট টাইম : 12:30:03 am, Tuesday, 11 October 2022