Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলায় সততার বিরল দৃষ্টান্ত : পূর্বের দামে জ্বালানি তেল বিক্রি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:46:49 pm, Saturday, 6 August 2022
  • 172 বার

মোংলা প্রতিনিধি:মোংলা চাঁদপাই কাইনমারি এলাকায় আশিক এন্টারপ্রাইজ নামের একটি তেলের দোকানে পূর্বের দামে জ্বালানি তেল বিক্রি করায় মাত্র এক ঘন্টার ভিতরে ১৪০/৫০লিটার তেল শেষ হয়ে যায়। দোকানি শেখ আঃ আজিজ বলেন গতকাল রাত থেকে তেলের দাম বৃদ্ধি পেয়েছে জেনেও আমি আগের দামে তেল বিক্রি করেছি। কারন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আগের কম দামে কেনা ছিলো তাই আমি কম দামে বিক্রি করেছি। আমি একজন সৎ ব্যবসায়ী, আমি সৎপথে থেকে ব্যবসা করে নিজের স্ত্রী সন্তানদের খাওয়াতে চাই ‘

দোকানে তেল নিতে আসা ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার জয় বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে শুনি তেলের দাম বেশি কিন্তু আজিজ কাকার দোকানে তেলের দাম জানতে চাইলে তিনি আগের দাম বলেন এবং আগের দামে আমাকে দুই লিটার তেল দিয়েছেন। আরও বেশি চাইলে তিনি দিতে রাজি হননি। তিনি বলেন অন্য সবাইকে দিতে হবে একজনকে এতো বেশি দেয়া যাবেনা।’

তেল নিতে আসা স্কুল শিক্ষক মোঃ ফারুক বলেন, বর্তমান সমাজে এমন লোকের দেখা পাওয়া খুবই বিরল। সবাই যদি আজিজ ভাইয়ের মতো মানসিকতা নিয়ে ব্যবসা করতো তাহলে আমাদের দেশ থেকে দুর্নীতি অনেকটাই কমে যেত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলায় সততার বিরল দৃষ্টান্ত : পূর্বের দামে জ্বালানি তেল বিক্রি

আপডেট টাইম : 06:46:49 pm, Saturday, 6 August 2022