Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় সরকারী রেকর্ডিয় খালের বাঁধ অপসারণের কাজ শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:07:35 am, Friday, 8 July 2022
  • 169 বার

কালিকাবাড়ী খালে বাঁধ থাকায় চলতি বর্ষা মৌসুমে ওই এলাকায় সিলেটের মত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বাঁধ কাটায় সাধারণ মানুষের জলাবদ্ধতার নিরসন হবে।

মোংলা প্রতিনিধি:মোংলায় শুরু হয়েছে প্রবাহমান সরকারী রেকর্ডিয় খালের বাঁধ অপসারণের কাজ। ৬ জুলাই বুধবার সকাল থেকে এ বাঁধ অপসারণের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। কালিকাবাড়ী খালে বাঁধ থাকায় চলতি বর্ষা মৌসুমে ওই এলাকায় সিলেটের মত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বাঁধ কাটায় সাধারণ মানুষের জলাবদ্ধতার নিরসন হবে। বাঁধ অপসারণ এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সাথে রয়েছেন কোস্ট গার্ড, পুলিশ, আনসারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। ৫৫টি খালে প্রায় শতাধিক বাঁধ রয়েছে।

কালিকাবাড়ী এলাকার বাসিন্দা শংকর বৈদ্য বলেন, বাঁধ অপসারণ করায় আমরা গ্রামবাসী ইউএনও স্যার ও সরকারকে ধন্যবাদ জানাই। এতোদিন আমরা জলাবদ্ধতায় ছিলাম, খুব কষ্ট হতো। এখন পানি নিষ্কাশন হবে আমরা উপকৃত হবো।

একই গ্রামের অনিল মন্ডল বলেন, খাল আটকা থাকায় আমাদের ধান ও মাছ কোনটাই হচ্ছেনা। বিলে পানি ভরা ঘাসও নেই, গরু-ছাগল পুষতে পারিনা। খাল কাটায় উপকার হবে, জমিতে পানি ওঠানামা করবে, জলাবদ্ধতা থাকবেনা।

চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, খালে বাঁধ থাকায় পানি নামতে না পারায় কালিকাবাড়ী এলাকা জুড়ে সিলেটের মত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ এলাকার দুইটি খালের বাঁধ কাটায় এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবে কয়েক গ্রামের মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, মোংলা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫৫টি সরকারী রেকর্ডিয় খাল রয়েছে। প্রতিটি খালে এক বা একাধিক বাঁধ দিয়ে চিংড়ি ঘের করে আসছিলো স্থানীয় প্রভাবশালী জমি ও ঘের মালিকেরা। সরকারের নির্দেশনায় বুধবার সকাল থেকে ওই সকল খালের অবৈধ বাঁধ অপসারণের কাজ শুরু করা হয়েছে। প্রথমেই চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ীর কাঠালতলা খালের বাঁধ অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল বাঁধই অপসারণ করা হবে বলেও জানান তিনি।সরকারী খালে যারা বাঁধ দিয়ে রেখেছেন তাদেরকে তা অপসারণে এক মাস আগে চিঠি দেয়া হয়েছে। তারা তা না করায় আমরা এ বাধ কাটতে মাঠে নেমেছি। এখানে কাউকে কোন রকম ছাড় দেয়া হবেনা। সকল বাঁধ অপসারণ করে সরকারী খাল উম্মুক্ত রাখা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় সরকারী রেকর্ডিয় খালের বাঁধ অপসারণের কাজ শুরু

আপডেট টাইম : 12:07:35 am, Friday, 8 July 2022