Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় ৩ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:48:16 pm, Monday, 14 November 2022
  • 119 বার

মোংলা প্রতিনিধি:জলাতঙ্ক নির্মূলে মোংলায় কুকুরকে ইন-অ্যাক্টিভেটেড র‌্যাবিস ভাইরাস ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকাল থেকে পৌরশহর ও উপজেলার ছয়টি ইউনিয়নে এ ভ্যাসকিন পুশ করা হয়। পৌরসভায় তিনটি ও ছয়টি ইউনিয়নে ১৮টিম কুকুরকে ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন। প্রথমে অভিজ্ঞ ডগ ক্যাচাররা কুকুর ধরছেন। পরে ভ্যাকসিনেটাররা ভ্যাকসিন পুশ করছেন। একই সঙ্গে ভ্যাকসিন পুশ করা কুকুরের শরীরে লাল রং দিয়ে চিহ্নও দিয়ে দিচ্ছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুব্রত মন্ডল জানান, ১৭ নভেম্বর পর্যন্ত এ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে। এজন্য পাবনা থেকে ৪৬ জন অভিজ্ঞ ডগ ক্যাচারকে আনা হয়েছে। কুকুরের শরীরে পুশ করা এ ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে পরবর্তী ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত। কুকুরকে ভ্যাকসিন দেওয়ার এ কার্যক্রম সর্বশেষ হয়েছিল ২০১৯ সালে। তারপর করোনার কারণে তা বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। এক বছর পর আবারও এ কার্যক্রম পরিচালনা করা হবে।

মেডিকেল টেকনোলজিস্ট আরও বলেন, তিন হাজার কুকুরকে এ ভ্যাকসিন দেওয়ার টার্গেট নিয়ে কাজ শুরু করা হয়েছে। আমাদের কাছে ৩১০০ ভ্যাকসিন মজুত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় ৩ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া শুরু

আপডেট টাইম : 05:48:16 pm, Monday, 14 November 2022