Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং দ্রুত সম্পন্ন চান ব্যবহারকারীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:57:36 pm, Friday, 9 September 2022
  • 224 বার

নিজস্ব প্রতিবেদক ,মোংলা:
দেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলাকে আরও গতিশীল করতে মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহিদ হোসেন।

সৈয়দ জাহিদ হোসেন বলেন, একসময় লাভজনক মোংলা বন্দর ২০০২-২০০৩ অর্থ বছর থেকে ২০০৬-২০০৭ অর্থ বছর অবধি একটি লোকসানি বন্দরে পরিণত হয়। ফলে বন্দর সংশ্লিষ্ট মানুষের বিরাট অংশ কর্মহীন হয়ে পড়ে। কিন্তু বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর এই বন্দর উন্নয়নে গুরুত্ব দেয়া হয় এবং বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়। ফলে মোংলা বন্দরে আবারও প্রাণ ফিরে আসে এবং এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। এই বন্দর দিয়ে এখন রিকন্ডিশন গাড়ী আমদানি সহ অনেক পন্য আমদানি ও রফতানি বেড়েছে। দিন দিন মোংলা বন্দরের রাজস্ব যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি সরকারও বন্দর উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিমধ্যে বন্দর আউটার বার ড্রেজিং কাজ সমাপ্ত হয়েছে। ফলে ৯.৫ মিটার ড্রাফট-এর জাহাজ আগমন করতে পারছে। প্রথম বারের মত এই বন্দর দিয়ে গার্মেন্টস রফতানি হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর বন্দরের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ইনারবার ড্রেজিং প্রকল্পের কাজ শেষ হলে এই বন্দর দেশী বিদেশি ব্যবসায়ীদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেজন্য ইনারবার ড্রেজিং কাজ যথাযথভাবে করা না গেলে মোংলা বন্দর অচল হবে। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড, খুলনা-মোংলা রেললাইন প্রকল্প ও মোংলা ইকোনমিক জোন তার কার্যকারিতা হারাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং দ্রুত সম্পন্ন চান ব্যবহারকারীরা

আপডেট টাইম : 05:57:36 pm, Friday, 9 September 2022