Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্প বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:14:14 pm, Thursday, 22 September 2022
  • 110 বার

বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে পণ্যবাহী বিদেশী জাহাজ আগমন বন্ধ হয়ে যাবে। একই সাথে পদ্মা সেতুর সুফলও বাঁধাগ্রস্থের পাশাপাশি ব্যাহত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নও। এছাড়া এ বন্দরের নৌ চ্যানেল সুরক্ষিত না থাকলে আমদানী-রফতানীসহ জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এমন বাস্তবতায় ড্রেজিং বন্ধের পায়তারা চালানো ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন বন্দরের কর্মরত সহস্রাধিক কর্মচারী। বুধবার বেলা ১১ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটির সামনের প্রধান গেইটে মহাসড়কে প্রায় তিন’শ মিটার লম্বার বিশাল মানববন্ধনে অংশ নিয়ে তারা এ দাবী করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংঘের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন ও যুগ্ম সম্পাদক সুজন মাহমুদসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা আরো বলেন, অবিলম্বে পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ আগমনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেজিং বন্ধের পায়তারাকারী কুচক্রী মহলের দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে অচল হওয়ার সম্ভাবনা থেকে মোংলা বন্দরকে বাঁচাতে হবে। এই বন্দরসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা নির্বাহ বন্ধ হওয়ার উপক্রম থেকেও এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্প বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

আপডেট টাইম : 06:14:14 pm, Thursday, 22 September 2022