Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলা বন্দর উন্নয়নে ৬ হাজার কোটি টাকার প্রকল্প, ভারতীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:58:07 am, Tuesday, 27 December 2022
  • 167 বার

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি:বাগেরহাটের মোংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার ১৪ কোটি টাকার প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে “আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্প” নামের এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও ইজিস ইন্ডিয়া কন্সালটিং ইঞ্জিনিয়ার্স প্রা: লি: এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এবং ইজিস ইন্ডিয়া কন্সালটিং ইঞ্জিনিয়ার্স প্রা: লি: এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সন্দিপ গোলাতি এই চুক্তিতে স্বাক্ষর করেন।এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী-এমপি। বিশেষ অতিথি ছিলেন ইন্ডিয়ান হাইকমিশনার প্রনয় ভার্মা ও এজিস গ্রুপের সিইও লরেন্ট জারমেইনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মোংলা বন্দরের এই মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১৪ কোটি ৬১ লক্ষ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে ১হাজার ৫৫৫ কোটি ২০ লক্ষ টাকা, প্রকল্প সাহায্য ৪ হাজার ৪৫৯ কোটি ৪০লক্ষ টাকা। ২০২৪ সালের ৩০ জুলাই প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে মোংলা বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

তিনি বলেন, খুবই গুরুত্বের সাথে এই প্রকল্পটি আমরা বাস্তবায়ন করব। আপগ্রেডেশন প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা কয়েক গুন বৃদ্ধি পাবে। আশাকরি সকলের সহযোগিতায় এই প্রকল্পটি নির্দিষ্ট সময়ের শেষ করতে পারব।

৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পে রয়েছে, কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কন্টেইনার হাণ্ডেলিং ইয়ার্ড নির্মাণ, কন্টেইনার ডেলিভারী ইয়ার্ড নির্মাণ, সিকিউরিটি সিস্টেমসহ সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, সার্ভিস ভেসেল জেটি নির্মাণ, ৮টি জলযান সংগ্রহ, বন্দর আবাসিক কমপ্লেক্স এবং কমিউনিটি সুবিধাদি (১৩টি সুউচ্চ ভবন), বন্দর ভবনের সম্প্রসারণ, মেকানিকাল ওয়ার্কসপ, যন্ত্রপাতিসহ স্লিপওয়ে ও মেরিন ওয়ার্কশপ কমপ্লেক্স নির্মাণ, দিগরাজে রেলক্রসিং ওভারপাস, মোংলা বন্দরের বিদ্যমান রাস্তা ৬ লেন পর্যন্ত সম্প্রসারণ, বহুতল কার ইয়ার্ড নির্মাণ।

আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্পের প্রধান অঙ্গের মধ্যে রয়েছে কন্টেইনার ইয়ার্ড, কন্টেইনার জেটি- বিল্ডিং এন্ড আদার স্ট্যাকচার, হ্যান্ডলিং ইকুইপমেন্ট, ইউটিলিটি ওয়ার্কস, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণ, বিল্ডিং এন্ড আদার স্ট্যাকচার, হ্যান্ডলিং ইকুইপমেন্ট, ইউটিলিটি ওয়ার্কস। এছাড়াও বেশকিছু আবাসিক সুবিধা নিশ্চিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলা বন্দর উন্নয়নে ৬ হাজার কোটি টাকার প্রকল্প, ভারতীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি

আপডেট টাইম : 12:58:07 am, Tuesday, 27 December 2022