Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে মেট্রোরেলের ১৪তম চালান

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:35:14 pm, Thursday, 19 January 2023
  • 124 বার

মোংলা প্রতিনিধি:বুধবার (১৮ জানুয়ারি) মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯, এবারের চালানে রয়েছে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন। দুপুর থেকে শুরুহয় পণ্য খালাসের কাজ। এ পর্যন্ত ১৪ তম চালান সহ মোট ১৩৮টি কোচ ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়।

এবারের চালানে মেট্রোরেলের পণ্যগুলো খালাস করতে সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা বলে জানান জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। আর খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন করতে জাপান ও মালোয়শিয়াসহ দেশীয় টেকনিশিয়ানদের একটি দল উপস্থিত থেকে পণ্যগুলো তদারকি করবে। এর আগে ১৩তম চালানে ৬টি কোচ ও ২টি ইঞ্জিন মোংলা বন্দর থেকে খালাস হয়। আর এবারের ১৪ তম চালানে মোট ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন সহ বেশ কিছু প্যাকেজে বিভিন্ন যন্ত্রাংশ মোংলা বন্দরের মাধ্যমে খালাস হবে।

এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ও এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, “এ পর্যন্ত ১৪টি জাহাজে করে মেট্রোরেলের ইঞ্জিনসহ মোট ১৩৮টি কোচ ও ইঞ্জিনসহ এর যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে।”

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা বলেন, “দেশে আমদানিকৃত মেট্রোরেলের এসব কোচ মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতা বেড়েছে। শুধু মেট্রোরেলই নয়, এর আগে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেল সেতুসহ বিভিন্ন প্রকল্পের মালামাল ও যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে মেট্রোরেলের ১৪তম চালান

আপডেট টাইম : 05:35:14 pm, Thursday, 19 January 2023