Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রফতানি শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:23:34 pm, Thursday, 28 July 2022
  • 190 বার

পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কি. মি. সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কি. মি.।

বাগেরহাট প্রতিনিধি :স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর বাগেরহাটের মোংলা বন্দর থেকে ঢাকার গার্মেন্টস পণ্য রফতানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মোংলা বন্দরের ৮ নং জেটি থেকে একটি জাহাজ গার্মেন্টস পণ্য নিয়ে এই প্রথম পোলান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মোংলা বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গার্মেন্টস পণ্য রফতানিকারকদের স্বাগত জানান।

এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের জন্য আজকে একটি স্মরণীয় দিন। প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের পর ১ মাসের মধ্যে পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর এর মাধ্যমে গার্মেন্টস পণ্য রফতানির নবযাত্রা শুরু হলো। বিভিন্ন গার্মেন্টস কোম্পানির কন্টেইনার নিয়ে সরাসরি বন্দর হতে পোল্যান্ডের উদ্দেশ্যে এ পণ্য রফাতনি হচ্ছে। ভবিষ্যতে আমদানি-রফতানি এ ধারা আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি। এদিন ঢাকার ফকির এপ্যারেলস লি. উইন্ডি এপ্যারেলস লিঃ, কে.সি লিনজেরিয়া লিঃ, আর্টিস্টিক ডিজাইন লিঃ, নিট কনসার্ন লিঃ, মেঘনা নিট কম্পোসিট লিঃ, শারমিন এ্যাপ্যারেলস লিমিটেডসহ মোট ২৭টি গার্মেন্টস ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে মার্কস নেসনা নামক পানামা পতাকাবাহী একটি জাহাজ মোংলা বন্দরের ৮ নং জেটি থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ সচিব মাকরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কি. মি. সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কি. মি.। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয় একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রফতানি করায় আগ্রহী হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রফতানি শুরু

আপডেট টাইম : 06:23:34 pm, Thursday, 28 July 2022