Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধা ভিক্ষুকের বসতঘর পুড়ে ছাই

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:19:24 pm, Sunday, 15 May 2022
  • 114 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় এক মহিলা ভিক্ষুকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(১৩ মে) গভীর রাতে উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত আ. সাত্তার মুন্সীর স্ত্রী ৩ সন্তানের জননী আলেয়া বেগম(৮০) স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে বসবাস করে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। শুক্রবার রাতে আলেয়া বেগম বাড়িতে না থাকায় অগ্নিকান্ডের ঘটনায় তার বসতঘরটি পুড়ে যায়। এতে তার নগদ ৩ হাজার টাকা, ৫০ কেজি চাল, হাড়ি-পাতিল ও অন্যান্য মালামালসহ বসতঘরটি পুড়ে যায়। কে বা কারা আগুন দিয়েছে নাকি স্বাভাবিক অগ্নিকান্ড ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃদ্ধা আলেয়া বেগমের দাবি তার বাবার ১০ কাঠা জমি চাচাতো ভাই কুদ্দুস হাওলাদার জাল দলিল করে দখল করেছে। বসতঘরসহ মাত্র আড়াই কাঠা জমি তার দখলে আছে। যা নিয়ে দীর্ঘদিন শালিশ-বৈঠক চলে আসছে। ওই আড়াই কাঠা জমি থেকে তাকে উৎখাত করার জন্য প্রতিপক্ষ কুদ্দুস হাওলাদার তার বসতঘরটি পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেন ভিক্ষুক আলেয়া।

আলেয়া বেগমের অভিযোগ অস্বীকার করে কুদ্দুস হাওলাদার বলেন, জমি-জমা নিয়ে বিরোধ আইনগতভাবে সমাধান হবে, ঘর পোড়াতে যাবো কেন?।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধা ভিক্ষুকের বসতঘর পুড়ে ছাই

আপডেট টাইম : 02:19:24 pm, Sunday, 15 May 2022