Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোরেলগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:05:01 pm, Tuesday, 28 June 2022
  • 177 বার

জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি: মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে তার পরিষদের ৮ জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান বাদশাকে জবাব দাখিলের জন্য নোটিশ পাঠিয়েছেন নির্বাহী কর্মকর্তা। গেল বছরের অক্টোবর মাসে ২য় দফায় নৌকা প্রতীক নিয়ে দলের বিদ্রোহী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দীতা করে চেয়ারম্যান নির্বাচিত হন।

অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান বাদশা দূর্ণীতি স্বজনপ্রীতিসহ নানাভাবে সরকারি সম্পদ আত্মসাত করে চলছেন। টিআর, কাবিখা ও কাবিটার কাজ না করে টাকা আত্মসাত, উৎকোচের বিনিময়ে বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতাসহ সকল ধরণের সামাজিক নিরাপত্তার সুবিধাভোগীদের নিকট থেকে তিনি উৎকোচ গ্রহন করে থাকেন। অভিযোগে ৫নং ওয়ার্ড সদস্য শাহজাহান মৃধাকে মারধর ও দুইজন নারী ইউপি সদস্যকে গালিগালাজ করা ও পরিষদের কোন সভায় সদস্যদের কথা বলারও সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এসব অন্যায়ের বিচার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে ১৯ জুন লিখিত অভিযোগ দেন আটজন ইউপি সদস্য।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হলেও আমার বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থী মাঠে ছিল। অনেক নেতা আমার বিরোধীতা করেছেন। তাদের ইশারায় এসব বানোয়াট অভিযোগ উত্থাপন করা হয়েছে। তদন্তে কোন অভিযোগের সত্যতা মিলবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের আলোকে তদন্ত করা হচ্ছে এবং চেয়ারম্যানকে লিখিত জবাব দাখিলের জন্য নোটিশ দেয়া হয়েছে। যদি কোন প্রকল্পের কাজ না করার প্রমান পাওয়া যায়, তাহলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

আপডেট টাইম : 11:05:01 pm, Tuesday, 28 June 2022