Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোরেলগঞ্জে সব্জি চাষে শিক্ষিত কৃষকের সাফল্য

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:11:23 pm, Sunday, 10 April 2022
  • 137 বার
মোরেলগঞ্জ প্রতিনিধি: মোরেলগঞ্জের নুরুল্লাপুর গ্রামের শিক্ষিত কৃষক মফিজুল ইসলাম হাওলাদার। বিএ পাশ করে সরকারি চাকুরীর চিন্তা না করে নিজ উদ্যোগে স্বাবলম্বী হতে চেষ্টা করেন। শুরু করেন মাছ ও সব্জি চাষ। এতেই ধরা দেয় সাফল্য। বছরে শুধু সব্জি বিক্রি করে উপার্জন করছেন ৩ লক্ষাধিক টাকা। সরেজমিনে জানা গেছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের কৃষক মফিজুল ইসলাম হাওলাদার নিজ স্বপ্ন পূরনে ও পারিবার পরিজনের মুখে হাসি ফুঁটাতে ২ বছর আগে ২২ কাঠা জমিতে মাছ ও সব্জি চাষ শুরু করেন। এ জমির মধ্যে ৭ কাঠা জমিতে তিনি রেড-লেডি প্রজাতির পেঁপে, থাই পেয়ারা, লাউ শসা সহ বিভিন্ন সবজি চাষাবাদ শুরু করেন। প্রতিবছর মাছ বাদে শুধু সব্জি বাগান থেকে তিনি ৩ লক্ষাধিক টাকা আয় করছে। এতে ফিরে এসেছে পরিবারের স্বচ্ছলতা। পাশাপাশি পূরণ হচ্ছে পারিবারিক পুষ্টি চাহিদা । এ অর্থ দিয়ে তার ৫ সদস্যের পরিবারের খরচ সহ মধ্যে ৩ সন্তানের লেখাপড়া ও ৩ জন কর্মচারীর পরিবার পরিজনের খরচ মিটাচ্ছেন।

মফিজুল ইসলাম জানান, কৃষি বিপ্লবের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীর ঘোষনা বাড়ির আঙ্গিনা সহ এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা। করতে হবে চাষাবাদ। গড়তে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা। ফুঁটাতে হবে সাধারণ মানুষের মুখে হাসি। আর নির্দেশনা অনুযায়ী দেশ গড়ার কাজে তিনি অংশগ্রহন ও শুরু করেন নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়া। পাশাপাশি নিজের অর্থায়নে তৈরি করেছেন জোবেদা বেগম আল হেরা কিন্ডার গার্ডেন। জড়িত রয়েছেন সামাজিক সংগঠনিক কার্যক্রমে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে সব্জি চাষে শিক্ষিত কৃষকের সাফল্য

আপডেট টাইম : 01:11:23 pm, Sunday, 10 April 2022