Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোরেলগঞ্জে সরকারি জমিতে পাকা ইমারত বাঁধা দেওয়ায় ইউপি সদস্য লাঞ্ছিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:24:44 pm, Friday, 2 September 2022
  • 186 বার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি জমিতে পাকা ইমারত নির্মাণ করায়। স্থানীয় লোকজনসহ ইউপি মেম্বার বাঁধা দেওয়ায় সাইদুর রহমান নান্না (২৮) কে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১১টায় বলইবুনিয়ায় ইউনিয়নের শ্রেনীখালী মুন্সিরহাট বাজারে এ ঘটনাটি ঘটেছে। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান নান্না বলেন, শ্রেনীখালী সুইজ গেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা ভেড়িবাধের সরকারি জমিতে মাটির কাজ চলছিলো।
রাস্তার দু’পাসে অবৈধ স্থাপনা দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে পানিউন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ সবাইকে লিখিত ভাবে নোটিশ প্রদান করে। যার প্রেক্ষিতে স্থানীয়রা দোকান ঘর সরিয়ে নেয়। শুক্রবার সকালে হঠাৎ করে সিমেন্ট বালি ইট এনে পাকা দোকান নির্মানের জন্য কাজ শুরু করে জাকির খা ও ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মহিদুল ইসলাম খোকা। তাদেরকে প্রথমে বাঁধা দিলে তারা কর্নপাত না করে চড়াও হয়ে তাকে টানাহেচড়া করে লাঞ্ছিত করে। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়নে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি জমিতে অবৈধ স্থাপনার বিষয়টি এক ইউপি মেম্বার জানিয়েছেন। পাকা ইমারত নির্মাণকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে সরকারি জমিতে পাকা ইমারত বাঁধা দেওয়ায় ইউপি সদস্য লাঞ্ছিত

আপডেট টাইম : 06:24:44 pm, Friday, 2 September 2022