মোরেলগঞ্জ অফিস:বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম সভাপতি, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন সহ-সভাপতি, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক, দৈনিক পিরোজপুরের কথা’র প্রতিনিধি মল্লিক আবুল কালাম খোকন সহ-সাধারণ সম্পাদক, দৈনিক অবজারভার প্রতিনিধি এস.এম সাইফুল ইসলাম কবির (বিনা প্রতিদ্ব›িদ্বতায়) অর্থ ও দপ্তর সম্পাদক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন (পদাধিকার বলে) নির্বাহী সদস্য ও একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি এইচ.এম মইনুল ইসলাম নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাবের ১৭ জন সদস্যের মধ্যে ১৭ জনই ভোট প্রদান করেন। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামসুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান সভাপতি মেহেদী হাসান লিপন। এ নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
মোরেলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাসুম সভাপতি, নজরুল সম্পাদক নির্বাচিত
-
Md.Liton - আপডেট টাইম : 06:53:47 pm, Saturday, 31 December 2022
- 110 বার
জনপ্রিয় সংবাদ












