Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোল্লাহাটে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার মামুন আর নেই

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:20:11 pm, Monday, 27 June 2022
  • 166 বার

মোল্লাহাট প্রতিনিধি:মোল্লাহাটের উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস,কে হায়দার মামুন (৬৮) আর নেই, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে তার। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ (১৩ জুন) সোমবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হয়। মোল্লাহাটের গাড়ফা গ্রামের বাসিন্দা এস,কে হায়দার মামুন দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। সোমবার (২৭ জুন) বাদ জোহর দুপুর ২ টায় কে,আর কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও ১ম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৩টায় গ্রামের বাড়ি আস্তাইলে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা এস, কে হায়দার মামুনের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা নামাজের সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরী, থানা পুলিশের এস,আই মো. লিয়াকত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোল্লাহাটে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার মামুন আর নেই

আপডেট টাইম : 10:20:11 pm, Monday, 27 June 2022