মোল্লাহাট প্রতিনিধি:
মোল্লাহাট উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোল্লাহাট উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক শেখ সাহেদ আলী, মোল্লাহাট উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ শাহজান, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ফকির, হেদায়েত মোল্লা, কামরুল শেখ,কামরুল ফকির, মোল্লাহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ আলম, মোল্লাহাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিক শেখ, সদস্য সচিব মেহেদী হাসান লাল্টু, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাভেল মাহমুদ পরশ, মোল্লাহাট উপজেলা ছাত্রদল আহবায়ক আবু বক্কর সিদ্দিকী, বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সেজান রশিদ, উপজেলা শ্রমিকদল সভাপতি জাহিদ মোল্লা, সাধারন সম্পাদক মিশকাত সর্দার, উপজেলা কৃষক দলের আহবায়ক বিপুল আলম তসরিফ, জাফর হোসেন, কামাল আহম্মেদ প্রমুখ।

সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মামলা-হামলা চালিয়ে জনগণের জাগরণ আর থামানো যাবে না। যতই মামলা হোক, হামলা হোক, বাধা আসুক, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের এ আন্দোলন চলবে। হামলা-মামলা যত হবে, আন্দোলনের গতি ততই বাড়বে। সরকার যখন দেউলিয়া হয়ে যাবে তখন কোনো সরকারি বাহিনী কিংবা বিশ্বস্ত আমলারা ও সরকারের সাথে থাকবে না। সুবিধাভোগীরা হয় পালিয়ে যাবে, নয় তাদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করবে।
আলোচনা সভা শেষে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ।
Md.Liton 











