মোল্লাহাট প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে মোল্লাহাট উপজেলা বিএনপি। দেশব্যাপী বিএনপি’র চলমান কর্মসূচিতে পুলিশের পুলিশের বাধা, গুলিবর্ষণ, ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে উপজেলা বিএনপি অস্থায়ী র্কাযলয়ে এসে শেষ হয় । মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য শেখ হাফিজুর রহমানের উপস্থিতিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ পালন করে ।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মোল্লাহাট উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক শেখ সাহেদ আলী, মোল্লাহাট উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ শাহজান, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ফকির, হেদায়েত মোল্লা, কামরুল শেখ,কামরুল ফকির, মোল্লাহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ আলম, মোল্লাহাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিক শেখ, সদস্য সচিব মেহেদী হাসান লাল্টু, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাভেল মাহমুদ পরশ, মোল্লাহাট উপজেলা ছাত্রদল আহবায়ক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা শ্রমিকদল সভাপতি জাহিদ মোল্লা, সাধারন সম্পাদক মিশকাত সর্দার, উপজেলা কৃষক দলের আহবায়ক বিপুল আলম তসরিফ, কামাল আহম্মেদ প্রমুখ।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
মোল্লাহাট উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 12:09:07 am, Sunday, 18 September 2022
- 155 বার
জনপ্রিয় সংবাদ












