Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোড়েলগঞ্জে আত্মসমাপর্ণকারি ৮ বনদস্যু পেলেন প্রধানমন্ত্রীর ঘর

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:12:55 pm, Thursday, 21 July 2022
  • 124 বার

মোড়েলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:বাগেরহাটে মোড়েলগঞ্জে সুন্দরবনের আত্মসমাপর্ণকারি ৮ বনদস্যু পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীন ঘর । বৃহস্পতিবার সারাদেশের ন্যায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর বিতরণ অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলায় ৩৩ জন গৃহহীন পেলেন নতুন ঘর জমির দলিলপত্র ও প্রতিটি পরিবারের জন্য ফলজ ও বনজ বৃক্ষ।

আনুষ্ঠানিক ঘর বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে সুন্দরবনের আত্মসমাপর্ণকারি পঞ্চকরণ ইউনিয়নের রিপন শরীফ, জামাল শরীফ, বখতিয়ার শরীফ, মহিদুল শরীফ, রাজা ফরাজী, হেমায়েত শেখ, সবুর খান ও রিয়াজুল শেখ। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে আনন্দে এক প্রতিক্রিয়ায় তারা বলেন, সুন্দর পৃথিবীতে বাঁচার স্বাভাবিক জীবন ফিরে পেতে একবার ঠাই করে দিয়েছিলেন মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে দিলেন পরিবার পরিজন নিয়ে মাথাগোজার ঠাই। তিনি যেনো অসহায় মানুষের বেঁচে থাকার শক্তি হয়ে দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকতে পারেন।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এ উপজেলায় ৩১৭টি ঘর বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে ২৫০টি ঘর সম্পন্ন হয়ে গৃহহীনরা সেখানে বসবাস করছে। ৬৭টি ঘরের অংশিক কাজ বাকি রয়েছে। তৃতীয় ধাপে বিতরণে ৩৩টি ঘরের মধ্যে আত্মসমাপর্ণকারি বনদস্যুদের ৮টি ঘরও হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোড়েলগঞ্জে আত্মসমাপর্ণকারি ৮ বনদস্যু পেলেন প্রধানমন্ত্রীর ঘর

আপডেট টাইম : 07:12:55 pm, Thursday, 21 July 2022