Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোড়েলগঞ্জে জোয়ারের চাপে রাস্তা বিলীন, ভোগান্তিতে ২০ হাজার মানুষ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:41:53 pm, Thursday, 21 July 2022
  • 173 বার

মোড়েলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী-কেয়ার আঞ্চলিক সড়কের মোল্লা বাড়ীর সামনের সড়ক পূর্ণিমার জোয়ারের পানির চাপে ভেঙে বিলীন হয়ে গেছে। ফলে দশ গ্রামের প্রায় ২০হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে। ১৪ জুলাই বুধবার রাতে পানগুছি নদীর পানির চাপে প্রায় ২০ ফুট রাস্তা বিলিন হওয়ায় ওই দুর্ভোগ দেখা দিয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে বিদ্যুৎ সংযোগ। এদিকে রাস্তা ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে সড়ক পথে চালিতাবুনিয়া, সন্ন্যাসী বাজারসহ ১০ গ্রামের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। ফলে কয়েক কিলোমিটার ঘুরে শহরের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করছেন তারা। বিলিন হওয়া সড়কের মাঝে একটি বিদ্যুতের পোষ্ট থাকায় ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় মো. খলিলুর রহমান ফরাজী বলেন, হঠাৎ করে পূর্ণিমার তীথির প্রভাবে পানগুছি নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে। রাতের কোন এক সময় রাস্তার তল থেকে পানি লিক হতে হতে প্রায় ২০ফুট রাস্তা পানিতে বিলিন হয়ে যায়। এই রাস্তা দিয়ে উপজেলা সদরসহ মোংলা বন্দরে অনেক মানুষ চলাচল করেন। রাস্তাটি ভেঙে যাওয়ায় আমাদের অনেক সমস্যা হচ্ছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান জানান, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতের জন্য মাননীয় এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে খুব দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোড়েলগঞ্জে জোয়ারের চাপে রাস্তা বিলীন, ভোগান্তিতে ২০ হাজার মানুষ

আপডেট টাইম : 07:41:53 pm, Thursday, 21 July 2022