Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মৌ চাষে সফল মোরেলগঞ্জের আরিফুল

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:16:01 pm, Saturday, 30 April 2022
  • 181 বার
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট জেলায় মৌ চাষে সাড়া জাগিয়েছে মোরেলগঞ্জের সফল চাষি আরিফুল ইসলাম। বানিজ্যিক ভিত্তিতে এপিস মেলিফেরা মৌ মাছির চাষ করে ৬ মাসে ২ মন মধু উৎপাদন করতে সক্ষম হয়েছেন। যে হারে মধু উৎপাদন হচ্ছে সেই হারে বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছে মৌ চাষি আরিফুল। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা গ্রামের সবজি চাষী মোকছেদ আলী খানের ছেলে আরিফুল ইসলাম খান। ২০১১ সালে আলিম পাশ করে পারিবারিকভাবে আর্থিক সংকটে পড়ে। কর্মের তাগিদে গ্রাম ছেড়ে শহরমুখি হন। বেকার জীবনের অভিশপ্ততা ঘুচাতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বাগেরহাট, খুলনা বিসিক ও পিরোজপুরের বিসিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৌ-চাষের উপর একাধিকবার প্রশিক্ষণ গ্রহন করেন। পরে তিনি কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ২ লাখ টাকা লোন নিয়ে ২০১৮ সালের নভেম্বর মাসে ১৮টি বাক্স নিয়ে বানিজ্যিক ভিত্তিতে মৌ চাষের যাত্রা শুরু করেন। ভ্রাম্যমান এ চাষি মানিকগঞ্জ, নাটোর, মাদারীপুর, শরিয়তপুর ও ঈশ্বরদীতে সরিষা, ধুনিয়া, কালোজিরা , লিচু, বরই ফুল তরমুজ ক্ষেতের পাশে বাক্স স্থাপন ও ১৫-২০ দিন সেখানে অবস্থান করে মধু সংগ্রহ করেন। তিনি এ নিয়ে ৬ মাসে ২ মনের অধিক মধুূ সংগ্রহ করছেন।

আরিফুর ইসলাম  জানান, লিচু ফুলের প্রতিমন মধু ১৬ হাজার টাকা , সরিষা ফুলের মধু ৮-৯ হাজার, তরমুজ ফুলের মধু ১৩ হাজার টাকা, কালোজিরা প্রতিমন মধু ৩২ থেকে ৩৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ ফুলের মধু ৬শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । বর্তমানে তিনি ১১০ টি মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন। বর্ষা মৌসুমে ফুল না থাকায় মৌ মাছিদের খাবার হিসেবে বাজারের চিনি দেয়া হচ্ছে।

ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান  বলেন, উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে এ সফল চাষি আরিফুলকে মধু চাষে পরামর্শ দেয়া হচ্ছে। তবে সরিষা ফসলের ক্ষেতের পাশে মৌ চাষ হলে সরিষা ক্ষেতে ফলন ১৫-২৫ ভাগ বৃদ্ধি হয়। পাশাপশি ক্ষতিকারক পোকার আক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব।

উপজেলা কৃষি অফিসার(ভারপ্রাপ্ত) সিফাত আল মারুফ  বলেন, এ অঞ্চলে এই প্রথম মৌ চাষ শুরু করেছেন চাষি আরিফুল ইসলাম। সরিষা ফসলে চাষিদেরকে প্রশিক্ষনের মাধ্যমে এ মৌ চাষে উদ্ভুদ্ধ করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সফল চাষি আরিফুলের মাধ্যমে প্রশিক্ষন দেওয়ার চিন্তাও করছেন তারা। কৃষি দপ্তরের মাধ্যমে তাকে সহায়তার আওতায় নেয়ার পরিকল্পনাও রয়েছে বলে এ কর্মকর্তা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৌ চাষে সফল মোরেলগঞ্জের আরিফুল

আপডেট টাইম : 04:16:01 pm, Saturday, 30 April 2022