Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:24:28 am, Sunday, 4 December 2022
  • 125 বার

আমার ডেক্স:একক আধিপত্য বজায় রেখে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কাতারে চমক দেখালো ডাচরা। আজ শনিবার রাত ৯টায় কাতারের খলিফা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেমফিস ডিপাইয়ের দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র একটি গোল পরিশোধও করে। তবে তিন গোল আদায় করে মার্কিন মনোবল ভেঙে দেয় নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিকের বাড়ানো বলে পিছন থেকে গোলমুখী শট নিয়েছিলেন হ্যাজি রাইট। বল ঠেকাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন নেদারল্যান্ডসের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচে স্কোর দাঁড়ায় ২-১। এক গোল করে সমতায় ফেরার স্বপ্ন দেখছিল যুক্তরাষ্ট্র। তবে সে গুড়ে বালি দিয়েছে নেদারল্যান্ডস। ৮১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন দেনজেল দামফ্রিস। ৩-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত এটি অপরিবর্তিত রেখে জয় তুলে নেয় তাঁরা।

এদিন প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত যুক্তরাষ্ট্র। তবে মার্কিন স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিক ফাঁকি দিতে পারেননি নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্দ্রিস নোপার্টকে।

তবে কাজের কাজটি ঠিকই করেছিলেন নেদারল্যান্ডস স্ট্রাইকার মেমফিস ডিপাই। ৯ মিনিটে দেনজেল দামফ্রিসের বানিয়ে দেওয়া বলে ডিপাই এনে দিয়য়েছিলেন দলের লিড। তাতে ১-০ গোলে এগিয়ে যায় তাঁরা। ২১ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ডিপাই। তবে এবার গোলের অনেক বাইরে দিয়ে চলে যায় বল।

২৯ মিনিটে আবারও গোলের সুযোগ মিস করে নেদারল্যান্ডস। এবার ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের হেড থেকে গোলের সুযোগ নষ্ট হয়। এদিকে ৪২ মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের টিমোথি ওয়েহ। তাঁর দুর্দান্ত শটটি ঠেকিয়ে দিয়েছিলেন আন্দ্রিস নোপার্টকে। নাহলে ম্যাচে ফিরতে পারত সমতা।

তবে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। ৪৬ মিনিটে মিডফিল্ডার ডেলি ব্লাইন্ড গোল করেন। এবারও সহায়তা করেছেন দেনজেল দামফ্রিস। তাতে বিরতির আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে পূর্ণ সময়ে ৩-১ গোলের জয় পায় নেদারল্যান্ডস।

দলের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেনজেল। দুটি গোলে সহায়তা করার পাশাপাশি নিজে করেছেন একটি গোল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

আপডেট টাইম : 12:24:28 am, Sunday, 4 December 2022