Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

যেসব খাওয়ার পর পানি পান করলে বিপদ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:14:40 am, Wednesday, 5 October 2022
  • 154 বার

নিউজ ডেক্স:অনেক কিছু খাওয়া ছাড়া দিন কল্পনা করা গেলেও পানি পান ছাড়া দিন কাটানো অসম্ভব। এ কারণেই পানির অপর নাম জীবন। কিন্তু বেশ কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়ার পর পানি পান করলে আপনি অস্বস্তিতে পড়তে পারেন।

কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জাহানারা আক্তার সুমি।

এই পুষ্টিবিদ জানান, পানি সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। পানি খাদ্য উপাদান ভাঙতে সাহায্য করে। ফলে শরীর সহজেই সেসব পুষ্টি উপাদান শোষণ করতে পারে। এ ছাড়াও রক্তে অক্সিজেন সরবরাহ, শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বেরিয়ে যেতেও পানি সাহায্য করে। কিন্তু কিছু খাবার আছে যেগুলো খাওয়ার পর পানি পানের ব্যাপারে সাবধান হতে হবে। যেমন তরমুজ, বাঙ্গি, সফেদা, আখ ইত্যাদি।

এর কারণ ব্যাখ্যা করে সুমি বলেন, এসব ফলে সাধারণত পানির পরিমাণ এমনিতেই বেশি থাকে, তাই ফলগুলো খাওয়ার পর পানি পান করলে পেট অতিরিক্ত ভরে যাবে; ভারি বোধ হবে, যা খুবই অস্বস্তিকর। এ ছাড়াও ফলে সুগার আর ইষ্ট থাকে যা পাকস্থলীর এসিডের ঘনত্ব কমিয়ে দেয় এবং এর ফলে ইষ্ট বা ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে এবং কার্বন-ডাই-অক্সাইড নির্গত করে পাকস্থলীর পিএইচ লেভেল ইমব্যাল্যান্স করে। এ কারণে পাকস্থলী এসিডিক হয়ে ওঠে। যেমন কলা খাওয়ার পর পানি, বিশেষ করে ঠান্ডা পানি পরিহার করা উচিত। বাদামে প্রচুর ফ্যাট রয়েছে তাই বাদাম খাওয়ার পরপর পানি পান করলে ফ্যাট খাদ্যনালীর গায়ে জমা হয়ে গলায় অস্বস্তি তৈরি করতে পারে। টক জাতীয় ফলগুলোতে সাইট্রিক এসিড থাকে। এ ধরনের ফল খাওয়ার পর পানি পান করা উচিত নয়। তাহলে এসিডিটি বা বদহজম হতে পারে। এমনকি অনেকেই দুধ পানের পর পানি পান করেন। এটা ঠিক নয়। কারণ দুধে যে প্রোটিন রয়েছে তার বিপাক প্রক্রিয়া এতে ব্যাহত হয়। ফলে এসিডিটির সমস্যা দেখা দেয়।

খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পানের বিষয়ে সতর্ক করে এই পুষ্টিবিদ জানান, এতে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন পাকস্থলীর প্রদাহজনিত সমস্যা বদহজম, পেট ফাঁপা, পেট মোচড়ানো, বুক জ্বালাপোড়া ইত্যাদি। ফলে খাবার গ্রহণের অন্তত ২০ মিনিট পরে পানি পান করা শ্রেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যেসব খাওয়ার পর পানি পান করলে বিপদ

আপডেট টাইম : 12:14:40 am, Wednesday, 5 October 2022