Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে, এস.আই এর বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:20:39 pm, Tuesday, 4 July 2023
  • 188 বার

বাগেরহাট প্রতিনিধি:যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে করায় এসআই শেখ শাহরিয়ার রহমান (৩৪) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রথম স্ত্রী শারমিন আক্তার(২৮)। মঙ্গলবার(৪ জুলাই) শারমিন আক্তার বাদী হয়ে মোকাম বাগেরহাট বিজ্ঞ অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এসআই শেখ শাহরিয়ার রহমান খুলনার খালিশপুর এলাকার এস.এম হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় পিবিআই হেড কোয়ার্টারে কর্মরত আছেন।
মামলায় শারমিন আক্তার জানান, ২০২০ সালের ৭ মার্চ শেখ শাহরিয়ার রহমানের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে বিভিন্ন সময় আমি ও আমার পরিবারের কাছে যৌতুক দাবি করে। গত ১লা জুন আমার স্বামী বাগেরহাটে আমাকে নিয়ে ঘুরতে আসে। খারদ্বার এলাকায় পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামী ও তার সহযোগী লিমা আক্তার আমাকে যৌতুকের দায়ে রাস্তার মধ্যে মারপিট করে জখম করে। পরে খোজ নিয়ে জানতে পারি, গত ১৬ এপ্রিল লিমা আক্তারকে ২য় স্ত্রী হিসেবে বিবাহ করেছে আমার স্বামী। লিমা আক্তার বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার শেখ সরোয়ার হোসেনের মেয়ে।
শারমিন আক্তার আরো জানান, বিয়ের পর থেকেই এসআই শেখ শাহরিয়ার রহমান বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়েছে। বিয়ের পর থেকে আমার পরিবারের কাজ থেকে একাধিকবার নগদ অর্থ, স্বর্নালংকার, ফার্নিসার ও বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ২০ লক্ষ টাকা নিয়েছে। পূনরায় ৫লক্ষ টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে অন্যত্র বিয়ে করেছে। তিনি আরো বলেন, আমার স্বামী একাধিক মহিলার সাথে পরকিয়ার জড়িয়েছে। এ নিয়ে কয়েকবার প্রশাসনের মাধ্যমে সালিশী ও হয়েছে। আমি তার সঠিক বিচার চাই।
এ বিষয়ে শারমিন আক্তারের পিতা মোঃ মহিউদ্দিন শেখ জানান, আমার কোন ছেলে সন্তান নাই। শেখ শাহরিয়ারকে নিজের ছেলের মতই ভালোবাসতাম। আমার মেয়ের সুখের কথা চিন্তা করে শাহারিয়ার যখন যা চেয়েছে আমি সাধ্যমত দিয়েছি। নিজের জমি বিক্রি করেও তাকে টাকা দিয়েছি। কিন্তু শাহারিয়ার যে কাজ করছে তা কোন ভাবেই মেনে নিতে পারছি না। তার তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় অভিযুক্ত এসআই শেখ শাহরিয়ার রহমান বলেন, আমি লিমা আক্তারকে বিয়ে করেছি এটা সত্য। কিন্তু কোন মারধর করিনি। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্য করবার জন্য মিথ্যা মামলা করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে, এস.আই এর বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

আপডেট টাইম : 06:20:39 pm, Tuesday, 4 July 2023