Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রঙের উৎসবে মাখামাখি বলিউড তারকারা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:57:56 pm, Wednesday, 8 March 2023
  • 93 বার

আমার ডেস্ক:গতকাল ছিল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা। এ দিন আবির খেলায় মেতে ওঠেন তারা। যাকে হোলিও বলা হয়। এ উপলক্ষে বেশ আগে থেকেই শোবিজ অঙ্গনের তারকারা নানা প্রস্তুতি নিয়ে থাকেন। জমকালো আয়োজনে এ উৎসব উদযাপন করেছেন ভারতীয় তারকারা। বলিউড তারকাদের আবির খেলার ছবি নিয়ে এই ফটো ফিচার।

কিছু দিন আগে সাতপাকে বাঁধা পড়েন বলিউডের আলোচিত তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের পর এটি তাদের প্রথম রং খেলা। এদিন বাহারি রঙে মাখামাখি হয়েছেন তারা। সেসব মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সিদ্ধার্থ লিখেছেন— ‘মিসেসের সঙ্গে আমার প্রথম হোলি।’

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবারের হোলি উৎসব দুই পুত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন। সকাল থেকেই রঙে মাখামাখি হয়েছেন এই অভিনেত্রী। আর এ খেলায় তার গুরুত্বপূর্ণ পার্টনার ছিলো ছোট্ট দুই পুত্র। কিন্তু সাইফ আলী খান না থাকার কারণে কিছুটা মন খারাপ ছিল এই নায়িকার। রং খেলার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কারিনা কাপুর খান লিখেন— ‘প্রিয় হোলি উৎসবের ছবি যখন পোস্ট করছি, তখন ঘুমে চোখ ভেঙে আসছে। সাইফু তোমাকে খুব মিস করেছি। রং, ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে পড়ুক।’

তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত দীপাবলীতেও স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবরের সঙ্গে আলোর খেলায় মেতেছিলেন ক্যাটরিনা। এবারো তার ব্যত্যয় ঘটেনি। পুরো পরিবারের সঙ্গে রঙে মাখামাখি ছিলেন এই তারকা দম্পতি। তারই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাটরিনা কাইফ লিখেন— ‘হ্যাপি হোলি।’

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে আবির খেলায় মেতেছিলেন। রং মাখা শরীরে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই অভিনেত্রী লিখেন— ‘কিছু মনে করবেন না। এটা হোলি।’

বিশেষ দিনে আবির খেলায় মেতেছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বাবা-মায়ের সঙ্গে রং মাখিয়ে দারুণ সময় পার করেছেন এই অভিনেত্রী। আর আনন্দঘন সেই মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করে এই অভিনেত্রী লিখেন— ‘হ্যাপি হোলি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রঙের উৎসবে মাখামাখি বলিউড তারকারা

আপডেট টাইম : 05:57:56 pm, Wednesday, 8 March 2023