Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

রমজানে প্রকাশ্যে ধূমপান, নিষেধ করায় মাথা ফাটালেন যুবক

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:06:48 pm, Tuesday, 19 April 2022
  • 154 বার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় ইফতারের আগে প্রকাশ্যে ধূমপানে নিষেধ করায় স্থানীয় ইউপি মেম্বারের ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছেন হানিফ শেখ (৩৫) নামের এক যুবক। এ সময় তাকে ধরে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী।

এ ঘটনায় মামলা দিয়ে সোমবার (১৮ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আহত ইস্রাফিল ফকির (৩২) উপজেলার চিলা ইউনিয়নের কেয়াবুনিয়া গ্রামের বাসিন্দা এবং ইউপি সদস্য (মেম্বার) মো. ইশরাত ফকিরের (৪২) ভাই।

এক পর্যায়ে নৌকার বৈঠা দিয়ে মেম্বারের মাথায় আঘাত করতে যান হানিফ। এ সময় মেম্বার সরে গেলে বৈঠার আঘাত তার ছোট ভাই ইস্রাফিল ফকিরের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিক গ্রামবাসী হানিফকে ধরে পুলিশে দেন। এ ঘটনার রাতেই ইউপি মেম্বার ইশারাত থানায় মামলা করেন।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত জাগো নিউজকে বলেন, ধূমপানে নিষেধ করায় মেম্বারের ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আটক হানিফকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রমজানে প্রকাশ্যে ধূমপান, নিষেধ করায় মাথা ফাটালেন যুবক

আপডেট টাইম : 11:06:48 pm, Tuesday, 19 April 2022