Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রাজধানীর বুকে ব্যতিক্রমী ‘লালযাত্রা’

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:19:16 pm, Saturday, 26 March 2022
  • 132 বার

বিনোদন রিপোর্ট

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতকে স্মরণ করে হয়ে থাকে নাট্যদল প্রাচ্যনাটের ব্যতিক্রমী আয়োজন ‘লালযাত্রা’। সদস্যরা সাজেন লাল আর কালো পোশাকে, হাতে থাকা লাল গোলাপ ছিটিয়ে হেঁটে বেড়ান রাস্তায়। গাওয়া হয় দেশের গান।

 টানা ১০ বছর এটি অনুষ্ঠিত হলেও ২০২০ ও ২০২১ সালে এতে পড়ে ছেদ। কারণটা ছিল কোভিড-১৯ মহামারি। সেই মহামারির ধাক্কা কাটিয়ে শুক্রবার (২৫ মার্চ) বিকালে ফের রাজধানীর বুকে অনুষ্ঠিত হলো ‘লালযাত্রা’।প্রচ্যনাট  জানায়, টানা দুই বছর বন্ধ থাকার পর আবারও শহীদদের স্মরণ করলো তারা।

এদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে গেছে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। এ সময় গাওয়া হয় ‘ধন ধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সকল শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হয় এবারের ‘লালযাত্রা’।

 ‘লালযাত্রা’র মূল ভাবনা রাহুল আনন্দর। এই অভিনেতা-গায়ক-নির্দেশক বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল- হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়…।’

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রাজধানীর বুকে ব্যতিক্রমী ‘লালযাত্রা’

আপডেট টাইম : 02:19:16 pm, Saturday, 26 March 2022