Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
আমি এমপি নই, মন্ত্রী নই, আমি এ জনপদে আপনাদের সেবক

রামপালে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:40:28 pm, Saturday, 4 April 2026
  • 82 বার

এম, এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) || গত ১৭ বছর ধরে একটানা চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে আসছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি এ পর্যন্ত প্রায় ১১ শত চক্ষু রোগীকে ছানি অপারেশনসহ লেন্স সংযোজন, নেত্রনালী এবং ছোখের জটিল অপারেশন করিয়ে মানুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও ওই সময়ের মধ্যে প্রায় লক্ষাধিক চক্ষু রোগীর প্রাথমিক সেবা প্রদান ও ঔষধ এবং চশমা প্রদান করেছেন এই নেতা। শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১ টায় পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এ এলাকার মাটি ও মানুষের মাঝে আমার বেড়ে ওঠা। আমি এ এলাকার সন্তান। এ এলাকার মানুষের কল্যাণে নিজের আরাম আয়েশি জীবনকে অনেকটা বিপন্ন করে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাথে সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। শত প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আপনাদের আত্মীয়। আমি আপনাদের সন্তান। তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে এমপি নই, মন্ত্রী নই। আমি আপনাদের সেবক। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছে আমি ঋণি। এ এলাকার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। আপনাদের দোয়া চাই। সহযোগীতা চাই।

রামপালে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম
চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম ফরিদ, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৩ টায় চক্ষু চিকিৎসা শিবিরে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৭ জন চিকিৎসক আগত রোগীদের মধ্যে ছানি অপারেশনের জন্য প্রায় ৬ শতাধিক ছানিপড়া রোগীকে বাছাই করেছেন, যা হাজার ছাড়িয়ে যেতে পারে। ওই সময়ের মধ্যে প্রায় ৫ হাজার রোগীকে ঔষধ ও চশমাসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমি এমপি নই, মন্ত্রী নই, আমি এ জনপদে আপনাদের সেবক

রামপালে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম

আপডেট টাইম : 07:40:28 pm, Saturday, 4 April 2026