বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের খানপুরা পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও সাংবাদিক শেখ মিরানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ আল আসাদ, খালেদা আক্তার জেসমা ও মাধুরী রানী পাল, খানপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জাবের হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাতাব, সমাজসেবক বিধান চন্দ্র পাল, জিহাদ শেখ, দুপুর পালসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবনী, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।
বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদুন্নবী উদযাপন
-
Md.Liton - আপডেট টাইম : 05:47:12 pm, Wednesday, 26 August 2026
- 294 বার
জনপ্রিয় সংবাদ












