Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে দ‌লিত ও প্রা‌ন্তিক জন‌গো‌ষ্ঠির উন্নয়‌নে ইউনিয়ন নাগরিক ফোরামের স্মারকলিপি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:45:33 pm, Monday, 18 May 2026
  • 86 বার

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে দলিত, প্রা‌ন্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে রামপাল সদর ইউপি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরাম। সোমবার (১৮ মে) সকালে রামপাল সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা থেকে এই স্মারকলিপি হস্তান্তর বরা হয়।
রামপাল উপজেলা সদরের শ্রীফলতলায় বেসরকারী সংগঠন ‘আমাদের গ্রাম’ এর সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সভাপতি ছবি রাণী মণ্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, রামপাল উপজেলা নাগরিক ফোরাম সভাপতি এমএ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, রামপাল সদর ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য আব্দুস সালাম শেখ, মো. জিয়াউর রহমান ও আসমা বেগম।
স্মারকলিপিতে বলা হয় রামপাল উপজেলা একটি দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনপদ। এলাকায় দরিদ্র জনগোষ্ঠী বেশী। বঙ্গপোসাগর ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সান্নিধ্যের কারণে অসংখ্য দরিদ্র মানুষের জীবন জীবিকা সুন্দরবন ও বঙ্গপোসাগর নির্ভর। তারা মৎস্যজীবী, বাওয়ালী, মৌয়াল, বনজীবী, সাগরগামী জেলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় লবনাক্ততা, ফসলহীনতা, নদীভরাট, মরুকরণ প্রক্রিয়া, ভূগর্ভস্থ ও সুপেয় পানির সংকট প্রবলভাবে দৃশ্যমান। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের আঘাতে এখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্থ হয়। এখানে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যাও অনেক। অপুষ্টি ও পানিবাহিত বিভিন্ন রোগের কারণে এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা বেশী।
স্মারকলিপিতে বলা হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা, হিজড়া প্রভৃতি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যে স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদের ৩৯টি নির্ধারিত কাজের মধ্যে স্বাস্থ্য, পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা, বৃক্ষরোপণসহ সাতটি কাজকে গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ সালের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।
ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, স্মারকলিপিতে উল্লখিতি বিষয়গুলি অবশ্যই জনগুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ ম্যানুয়েল অনুযায়ী এসব বিষয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। আমি পরিষদের সদস্যদের সাথে আলোচনা করে এসব বিষয়ে কাজ করতে উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখার চেষ্টা করবো।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌নের অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এই সভার আয়োজন ক‌রে। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সাংবাদিক মেহেদী হাসান, সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নি, কার্য নির্বাহী সম্পাদক মো. লিয়াকত হাওলাদার, সদস্য হোসনেয়ারা বেগম, শওকত আলী, আসমা বেগম, সমীরণ বিশ্বাস, শ্যামলী দাস প্রমূখ।
পরে নাগরিক ফোরামের পক্ষ থেকে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে দ‌লিত ও প্রা‌ন্তিক জন‌গো‌ষ্ঠির উন্নয়‌নে ইউনিয়ন নাগরিক ফোরামের স্মারকলিপি

আপডেট টাইম : 06:45:33 pm, Monday, 18 May 2026