Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলা নিয়ে হামলা, মামলা দায়ের

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:34:46 am, Thursday, 26 May 2022
  • 172 বার

রামপাল প্রতিনিধি:রামপালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল খেলার ফাইনাল খেলাকে কেন্দ্র করে হামলা, মারপিট ও সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।মঙ্গলবার গভীর রাতে ৯ জনসহ অজ্ঞাত ৮ জনকে আসামী করে মামলাটি করেন এসিল্যান্ড অফিসের ড্রাইভার আহত কোহিনূর শেখ (৪০)। আসামিরা হলেন, আল আমীন, কামরান হোসেন, শেখ শিহাব ওরফে মাতলুব, আবএ বকার, মোস্তাফিজুর রহমান,মারুফ হোসেন, সজীব শেখ ও ঝলক। এজাহার সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ-১৭ গোল্ডকাপের ফাইনাল খেলা মঙ্গলবার ৪ টায় শ্রীফলতলা মাঠে। খেলার নির্দিষ্ট সময় গোলশূন্য ড্র হয়। রেফারি ট্রাইব্রেকারে খেলা চুড়ান্ত করার জন্য বাঁশতলী ইউনিয়ন ও বাইনতলা ইউনিয়নকে আমন্ত্রণ জানান। এ সময়ে বাঁশতলী ইউনিয়নের কতিপয় উচ্ছৃঙ্খল সমর্থকরা বাইনতলা ইউনিয়নের খেলোয়াড় ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উপর চড়াও হয়। এতে বাঁধ দিলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী কোহিনূর শেখসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ফাইনাল খেলাটি স্থগিত করেন। শান্তিপূর্ণ খেলাটি ভন্ডুল হওয়ায় উপস্থিত দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে রামপাল উপজেলা এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপুর সাথে কথা বললে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়ীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলা নিয়ে হামলা, মামলা দায়ের

আপডেট টাইম : 11:34:46 am, Thursday, 26 May 2022