Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে বিএনপির কর্মসূচিতে বাধা, গ্রেফতার ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:45:23 pm, Tuesday, 23 August 2022
  • 136 বার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের রামপালে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশের স্থলে আওয়ামীলীগ শোক দিবস পালনের ঘোষণা দেওয়ায় বিএনপির কর্মসূচি পন্ড হয়ে যায়। পুলিশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এ্যাডভোকেট রবিউল ইসলাম কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রত্যেক জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। মঙ্গলবার বেলা ১১ টায় খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ ঘোষণার পর উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে একই স্থানে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাগেরহাট জেলা পুলিশ সার্কেলের এএসপি আসিফ ইকবাল এর নেতৃত্বে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলের বাইরে বাঁশতলী, রামপাল সদর, ইসলামাবাদ ও বড়দিয়ার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে সরকার দলীয় সদস্যদের দ্বারা মারপিটের ঘটনা ঘটেছে বলে বিএনপির নেতারা অভিযোগ করেন।

বিএনপির কর্মসূচিতে বাধা

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য উপজেলার ১০ ইউনিয়নের নেতা কর্মীদের ফয়লা বাজারে আসতে বলি। নেতা কর্মীরা ফয়লা যাওয়ার পথে দূর্বৃত্তদের হামলার শিকার হন। হামলায় আহতরা হলেন, মল্লিকেরবেড় ইউনিয়ন ছাত্রদল নেতা মো. জিয়ারুল মৃধা, বড় সন্ন্যাসীর দূর্জয় মন্ডল, ছোট সন্ন্যাসীর সাগর হাওলাদার, পেড়িখালী ইউনিয়ন যুবদল নেতা শেখ শহিদুল ইসলাম, মারুফ ইজারাদার, ফেরদৌস সরদার, সেচ্ছাসেবক দলের রনি ইজারাদার, তারিকুল ইসলাম, বিএনপি কর্মী আ. রশিদ, বাঁশতলী ইউনিয়ন কৃষক দলের নেতা আবু তালেব শেখ। বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলেও আমাদের কর্মসূচি পন্ড করে দেয়। পুলিশ আমাদের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে সোমবার রাতে অভিযান চালায়। ওই সময় পুলিশ মোস্তফা কামাল পাটোয়ারী কে ধরে নিয়ে যায় এবং ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম কে মঙ্গলবার দুপুরে ফয়লাস্থ তার অফিস থেকে আটক করে মামলা দিয়েছে। আমরা তেলের মূল্য বৃদ্ধিসহ নানান ইস্যু নিয়ে প্রতিবাদ সমাবেশ করে আসছি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নেতাদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।

বিএনপির কর্মসূচিতে বাধা

এ বিষয়ে রামপাল উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন আমরা মাসব্যাপী জাতীয় শোক দিবস পালন করে আসছি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ফয়লায় শোক দিবস পালন করা হয়েছে। আমরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচী পালনে কোন বাধা দেইনি। তারা অহেতুক অভিযোগ করছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর সাথে ফয়লা এলাকায় দেখা করে তার কাছে জানতে চাইলে তিনি বলেন আটক ব্যক্তিদের বিষয়ে সন্ধ্যায় জানানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কি অভিযোগে ওই নেতাদের নামে মামলা হয়েছে তা জানার জন্য ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে বিএনপির কর্মসূচিতে বাধা, গ্রেফতার ২

আপডেট টাইম : 06:45:23 pm, Tuesday, 23 August 2022