Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে বিএনপি নেতা আক্তার চেয়ারম্যান হত্যার ৯ আসামীকে বিজ্ঞ আদালতের জেল হাজতে প্রেরণ 

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:04:31 pm, Wednesday, 14 September 2022
  • 132 বার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
বাগরহাটের রামপালের বহুল আলোচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান খাঁজা মঈন উদ্দিন আক্তার হত্যা মামলার ৯ আসামীকে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. রবিউল ইসলাম এ আদেশ দেন। আসামীরা হলো উজলকুড় ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক, মিলন আকুন্জী, মো. শুকুর ফকির, শাহীন মাষ্টার, মো. আফজাল হোসেন, আইয়ুব আলী, রেজাউল করিম, দেলোয়ার ফকির ও মো. শাহ আলম। মামলার অপর আসামিদের মধ্যে কাজী আসাফুজ্জামান বাবুল, আহাদ শেখ, তানভীর ও আজিম জামিনে রয়েছেন।
বাগেরহাটের বিজ্ঞ আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু’র এ্যাসোসিয়েট আইনজীবী মো. আবু জাহিদ জানান, আসামীরা উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করলে উচ্চ আদালত ৪ সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামিরা মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এর আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলার বাদী সাহেব আলী আকুন্জীর পক্ষে শুনানি করেন বিজ্ঞ আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু। আসামিদের পক্ষে ছিলেন বিজ্ঞ আইনজীবী আলী আকবর, ভূইয়া হেমায়েত হোসেন ও এনামুল কবির। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী রামপাল উপজেলার ভরসাপুর বাস স্টান্ডে দূর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উজলকুড় ইউপি চেয়ারম্যান খাঁজা মইন উদ্দিন আক্তার নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
 বাগেরহাটের সিআইডি ইন্সপেক্টর শাহানা আফরোজ খাঁন চৌধুরী পৃথক ২ টি মামলায় গত ২০ জুলাই বিজ্ঞ আদালতে সমপূরক ১৩২ ও ১৩২ (১) অভিযোগপত্র দুইটি দাখিল করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে বিএনপি নেতা আক্তার চেয়ারম্যান হত্যার ৯ আসামীকে বিজ্ঞ আদালতের জেল হাজতে প্রেরণ 

আপডেট টাইম : 06:04:31 pm, Wednesday, 14 September 2022