Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে সুপেয় পানির সংকট

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:54:13 pm, Saturday, 16 April 2022
  • 202 বার
রামপাল প্রতিনিধি: গ্রীষ্মের তীব্র দাবদাহে রামপালের প্রায় ২ লক্ষ মানুষের মধ্যে অর্ধ লক্ষ মানুষ রয়েছেন সুপেয় পানির সংকটে। সরকারি-বেসরকারীভাবে সকল মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা চালানো হলেও লবনাক্ত এ উপকূলীয় উপজেলায় এক চতুর্থাংশ মানুষের নাগালের বাইরে রয়েছে নিরাপদ পানি।

রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এ উপজেলায় গভীর নলকূপ রয়েছে ৬০০টি, অগভীর নলকূপ রয়েছে ১ হাজার ৩০০টি, হারভেস্ট ট্যাংকের সংখ্যা ৮৫৬ টি। এর মধ্যে এনজিও থেকে পাওয়া গেছে ২০০ টি। আরও ৬০০ টি পাওয়া যাবে বলে জানা গেছে। সোলার পিএসএফের সংখ্যা ১৪ টি, আর ও প্লান্টের সংখ্যা ২ টি, কাজ চলমান রয়েছে ৩ টি। জলবায়ু প্রকল্পের ওয়াটার ডিস্যলুশন এর সংখ্যা ১৫ টি, কাজ চলমান রয়েছে ১৯ টি। এ ছাড়াও পাইপ লাইনের মাধ্যমে পানি সাপ্লাই এবং নতুন পুকুর খনন করা হবে আরও ২ টি। সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মো. ইমরান হোসেন।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এটি একটি তীব্র লবনাক্ত উপকূলীয় উপজেলা। প্রতিদিন সুপেয় পানির আধার বা উৎস কমছে। জলবায়ুর সাথে খাপ খাইয়ে আমাদের এখানকার জনগোষ্ঠী বসবাস করেন। তাদের জীবন মান উন্নয়নে নিরাপদ পানি নিশ্চিত করা জরুরী। তাই গত তিন বছরের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ হাজার মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। সরকারিভাবে আমরা সকলের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা গ্রহণে যথা সম্ভব সকল পদক্ষেপ গ্রহণ করেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে সুপেয় পানির সংকট

আপডেট টাইম : 04:54:13 pm, Saturday, 16 April 2022