Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে হেরোইনসহ নারী গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:25:56 pm, Wednesday, 26 August 2026
  • 45 বার

বাগেরহাট প্রতিনিধি,:বাগেরহাটের রামপালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইনসহ মোছা. হাফিজা খাতুন (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যান। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রামপাল থানাধীন মানিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের ডিডি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হাফিজা খাতুন রামপাল উপজেলার মানিকনগর এলাকার বিল্লাল হোসেন মোড়লের স্ত্রী। পলাতক বিল্লাল হোসেন মোড়ল একই এলাকার শহীদ মোড়লের ছেলে।
অভিযানের নেতৃত্বদানকারী বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজা খাতুনের জিম্মায় থাকা ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইন ও একটি সিমসহ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের ডিডি মো. মিজানুর রহমান জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে হেরোইনসহ নারী গ্রেপ্তার

আপডেট টাইম : 09:25:56 pm, Wednesday, 26 August 2026